ডেস্ক নিউজ ॥ চট্টগ্রামের সীতাকুন্ডের কেশবপুর এলাকার বিএম কন্টেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকান্ড ও বিস্ফোরণের ঘটনায় আটজনকে আসামি করে মামলা হয়েছে। সীতাকুন্ড থানা পুলিশ মঙ্গলবার এ মামলা করে। মামলায় কারও নাম উল্লেখ করা হয়নি। সীতাকুন্ড থানার উপপরিদর্শক (এসআই) আশরাফ সিদ্দিকী বাদী হয়ে মামলাটি করেন। মামলায় অবহেলার কারণে এই দুর্ঘটনা বলে অভিযোগ আনা হয়েছে। শনিবার রাতে বিএম কন্টেইনার ডিপোতে রাত সাড়ে ৯টার দিকে একটি কনটেইনারে আগুনের সূত্রপাত। রাত পৌনে ১১টার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে। স্মরণকালের ভয়াবহ এই বিস্ফোরণে অন্তত ৪৪ জনের মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে অর্ধশতাধিক ব্যক্তিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই অগ্নিকান্ডের কারণ অনুসন্ধানে সরকারের পক্ষ থেকে তদন্ত কমিটি করা হয়েছে। এরপর এ ঘটনায় পুলিশের তরফ থেকে মামলাও করা হয়েছে। সীতাকুন্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, কর্তৃপক্ষের অবহেলাজনিত কারণ উল্লেখ করে পুলিশের পক্ষ থেকে আটজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।
ডিপোতে আগুনের ঘটনায় ৮ জনকে আসামি করে মামলা
প্রকাশিত: 9 June 2022, 9:56:23 AM
আরও খবর
বিএনপি নেতা গুম ও নিরাপত্তা সংক্রান্ত ঘটনায় মামলার অভিযোগে জড়িত ব্যক্তি পুলিশ কর্মকর্তা অসিত কুমার ঝিনাইদহ
পাবনা বেড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ১০ লাখ টাকার জাল ও সরঞ্জাম জব্দ
বরিশাল আদালত চত্বরে বিস্ফোরণ: আতঙ্ক ছড়ানোই মূল লক্ষ্য, বলছে পুলিশ
চার্জশীটের পরও দাপটে ঘুরছে ধর্ষণ-হত্যা মামলার প্রধান আসামি, এলাকাছাড়া নিহত তমার পরিবার
সুজানগরে অপহরণের ১৫ দিনেও উদ্ধার হয়নি ৬ষ্ঠ শ্রেণীর স্কুল ছাত্রী
সংসদ সদস্য খন্দকার আবু আশফাকের স্বাক্ষর জাল করে ১০০ কোটি টাকা ঋণের চেষ্টা
মাগুরার শিশু সুরক্ষা সংক্রান্ত অভিযোগ ও প্রাণহানির ঘটনায় হাইকোর্টে আপিল শুনানি শুরু
সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিলেন দামেস্কের আদালত
পাবনার আটঘরিয়ায় টয়লেটের ট্যাংকি থেকে স্কুল শিক্ষিকা গীতা রানীর মরদেহ উদ্ধার

আপনার কমেন্ট লিখুন