ডেস্ক নিউজ ॥ ক্রিপ্টোকারেন্সি বা ডিজিটাল মুদ্রার প্রসারের পাশাপাশি এর ঝুঁকির বিষয়টি মাথায় রেখে কেন্দ্রীয় ব্যাংকের অধীনে ডিজিটাল মুদ্রা প্রচলনের সম্ভাব্যতা যাচাইয়ের কথা বলেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে পেশ করা জাতীয় বাজেটে এ প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবিত বাজেটে অর্থমন্ত্রী বলেন, ক্রিপ্টোকারেন্সির মতো ভার্চুয়াল মুদ্রার ঝুঁকিপূর্ণ ব্যবহার বিশ্বজুড´ে বাড´ছে। এর ঝুঁকি কমাতে বিকল্প হিসেবে বিশ্বের অনেক কেন্দ্রীয় ব্যাংক তাদের নিজস্ব মুদ্রার ডিজিটাল সংস্করণ চালু করার লক্ষ্যে কাজ করছে।ভার্চুয়াল লেনদেনের অর্থ আদান-প্রদান আরও সহজ করতে এবং স্টার্টআপ ও ই কমার্স ব্যবসায়কে উৎসাহিত করতে ডিজিটাল মুদ্রা চালুর প্রস্তাব করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, আমাদের সরকারের যুগোপযোগী পদক্ষেপের কারণে দেশে ইন্টারনেট ও ই -কমার্সের প্রসার ব্যাপক হারে বেড´েছে। তারই ধারবাহিকতায় কেন্দ্রীয় ব্যাংকের ডিজিটাল মুদ্রা (সিবিডিসি) চালু করার উদ্দেশ্য নতুন অর্থবছরে ডিজিটাল মুদ্রা চালুর বিষয়ে সম্ভাব্যতা যাচাই অধ্যয়ন করা হবে।
ডিজিটাল মুদ্রা চালুর প্রস্তাব অর্থমন্ত্রীর
প্রকাশিত: 10 June 2022, 10:31:56 AM
আরও খবর
হালাল অর্থনীতিতে নতুন সম্ভাবনা দেখছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির
প্রতি তিনজন স্নাতকধারীর একজন বেকার থাকছেন এক বছরের বেশি সময়
তরুণ উদ্যোক্তাদের জন্য ১ হাজার কোটি টাকার তহবিল: জামানত ছাড়াই মিলবে ১০ লাখ টাকা ঋণ
জ্বালানি খাতে আমদানিনির্ভরতার মাশুল: গ্যাস ও বিদ্যুৎ সংকটে জনদুর্ভোগ
কাতার ও ওমানের অর্ধশতকের কূটনৈতিক সম্পর্ক: সমৃদ্ধ ঐতিহ্য ও ভবিষ্যতের নতুন দিগন্ত
গরীবের হাসপাতালে চিকিৎসা নিলাম কেন?
এক দশক পর চাটমোহর পৌরসভার বাজেট ঘোষণা
হিলি স্থলবন্দর দিয়ে বিপুল পরিমাণ কাঁচা মরিচ আমদানি হওয়ায়,দাম কমেছে দেশের বাজার
বিংশ শতাব্দীর সম্ভাবনাময় ক্যালিকো কটন মিল এখন ধ্বংস স্তূপ

আপনার কমেন্ট লিখুন