রফিকুল ইসলাম সুইট : সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে অনেক ত্যাগের বিনিময় আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ।জাতির দায়িত্ব সবাই মিলে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। জুডিশিয়াল দূর্বল হলে সে রাষ্ট্র কে শক্তিশালী রাষ্ট্র বলা যাবে না। বিচার বিভাগকে গতিশীল করে দ্রুততম সময়ে বিচার প্রক্রিয়া শেষ করতে বিচারকদের তাগিদ দেয়া হচ্ছে। আগামী পাঁচ বছরের মধ্যে মামলা জট সহনশীল মাত্রায় আনার পরিকল্পনায় বিচার বিভাগ কাজ করছে।
শনিবার সকালে পাবনা জেলা ও দায়রা জজ আদালত চত্বরে বিচারপ্রর্থীদের বিশ্রামাগার ন্যায় কুঞ্জের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধান বিচারপতি আরো বলেন, পাখির যেমন দুইটি পাখা তেমনি বিচারের ক্ষেত্রে একটি পাখা বিচারক আরেকটি পাখা আইনজীবি।উভয়ের সমন্বয়েই বিচার কাজ স্বল্প সময়ে সঠিকভাবে সম্পন্ন করা সম্ভব। বেশী টাইম পিটিশান দিলে বিচার কার্য দর্ঘিসুত্রিতার সৃষ্টি হয়, কাজেই টাইম পিটিশান কমাতে হবে। পরিশ্রম সততা এবং সেবার মনোভাব থাকলে ভালো আইনজীবি হওয়া সম্ভব। জনগণ যাতে সহজে স্বল্প সময় ও কম খরচে ন্যায় বিচার পায় তা নিশ্চিত করতে আমরা চেষ্টা করছি।
পরে, প্রধান বিচারপতি ফয়েজ আহমেদ সিদ্দিকী পাবনা জেলা ও দায়রা জজ আদালত চত্বরে একটি বকুল ফুলের চারা রোপণ করেন ও আদালত চত্বরের পাশে জাদুঘর পরিদর্শন করেন। এর পরে তিনি স্থানীয় আদালতের বিচারকদের সাথে মামলা সংক্রান্ত বিষয়ে বৈঠক করেন।
দুপুরে জেলা আইনজীবী সমিতির কনফারেন্স রুমে আয়োজিত আইনজীবীদের সাথে মতবিনিময় সভায় যোগ দেন। পাবনা জেলাবার সমিতির সভাপতি আক্তারুজ্জামান মুক্তারের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক অ্যাডভোকেট আব্দুল আহাদ বাবু সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুপ্রীম কোর্টের রেজিস্ট্রার গোলাম রব্বানী, হাইকোর্ট বিভাগের রেজিষ্ট্রার মুন্সী মোঃ মশিয়ার রহমান, আপীল বিভাগের রেজিষ্ট্রার মোহম্মদ সাইফুর রহমান, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার (বিচারক) এসকে.এম তোফায়েল হাসান, প্রধান বিচারপতির একান্ত সচিব মোঃ আরিফুল ইসলাম, কেন্দ্রীয় বার কাউন্সিলের ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান এ্যাড. রবিউল আলম বুদু, জিপি হোসেন শহীদ সরোয়ারদী, পিপি আব্দুস সামান খান রতন, প্রবীন আইনজীবি আব্দুর রহিম খান, অ্যাডভোকেট মো.শাজাহান মন্ডল।
অনুষ্ঠানে প্রধান বিচারপতিকে ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করেন পাবনা জেলার সিনিয়ার জেলা ও দায়রা জজ বেগম শামীম আহম্মেদ, পাবনা বিচার বিভাগের বিভিন্ন কার্যক্রমের উপর সামগ্রিক বিবরণী উপস্থাপন করেন বিজ্ঞ যুগ্ন জেলা জজ অর্থঋণ আদালত আব্দুল্লাহ আল আমিন ভুইয়া।
জুডিশিয়াল দূর্বল হলে সে রাষ্ট্রকে শক্তিশালী রাষ্ট্র বলা যাবে না– পাবনায় প্রধান বিচারপতি
প্রকাশিত: 9 July 2023, 12:00:00 AM
আরও খবর
বিএনপি নেতা গুম ও নিরাপত্তা সংক্রান্ত ঘটনায় মামলার অভিযোগে জড়িত ব্যক্তি পুলিশ কর্মকর্তা অসিত কুমার ঝিনাইদহ
পাবনা বেড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ১০ লাখ টাকার জাল ও সরঞ্জাম জব্দ
বরিশাল আদালত চত্বরে বিস্ফোরণ: আতঙ্ক ছড়ানোই মূল লক্ষ্য, বলছে পুলিশ
চার্জশীটের পরও দাপটে ঘুরছে ধর্ষণ-হত্যা মামলার প্রধান আসামি, এলাকাছাড়া নিহত তমার পরিবার
সুজানগরে অপহরণের ১৫ দিনেও উদ্ধার হয়নি ৬ষ্ঠ শ্রেণীর স্কুল ছাত্রী
সংসদ সদস্য খন্দকার আবু আশফাকের স্বাক্ষর জাল করে ১০০ কোটি টাকা ঋণের চেষ্টা
মাগুরার শিশু সুরক্ষা সংক্রান্ত অভিযোগ ও প্রাণহানির ঘটনায় হাইকোর্টে আপিল শুনানি শুরু
সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিলেন দামেস্কের আদালত
পাবনার আটঘরিয়ায় টয়লেটের ট্যাংকি থেকে স্কুল শিক্ষিকা গীতা রানীর মরদেহ উদ্ধার

আপনার কমেন্ট লিখুন