জিডিপিতে বছরে যোগ হবে ১ হাজার কোটি ডলার

প্রকাশিত: 23 June 2022, 12:02:54 PM

ডেস্ক নিউজ ॥ আর মাত্র ২ দিন পর চালু হবে স্বপ্নের পদ্মা সেতু। বহুল আলোচিত এ সেতুর সড়ক এবং রেল উভয় অংশ চালু হলে দেশের জিডিপিতে প্রতিবছর অন্তত ১ হাজার কোটি (১০ বিলিয়ন) মার্কিন ডলার যোগ হবে। যা জিডিপির প্রায় ২ শতাংশ। এ আয় পদ্মা সেতু নির্মাণে যে ব্যয় হয়েছে তার চেয়ে তিন গুণ বেশি। মঙ্গলবার (২১ জুন) রাজধানীর একটি হোটেলে ‘জাতীয় অর্থনীতিতে পদ্মা সেতুর গুরুত্ব’ শীর্ষক সংলাপে এ হিসাব তুলে ধরেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ফেলো অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান। পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক উপকমিটি সংলাপের আয়োজন করে। ড. মোস্তাফিজুর রহমান বলেন, ‘পদ্মা সেতুকে শুধু একটা সেতু এবং যোগাযোগ করিডর হিসাবে চিন্তা না করে অর্থনৈতিক করিডর হিসাবে চিন্তা করতে হবে। পদ্মা সেতুকে কাজে লাগিয়ে আমরা ভারত, ভুটান, নেপালের সঙ্গে একটা আঞ্চলিক অর্থনৈতিক জোট গঠন করতে পারব। সংলাপে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, পদ্মা ছিল কীর্তিনাশা পদ্মা, এখন হয়ে যাবে কীর্তিমান পদ্মা। এর ওপর দিয়ে আমাদের নতুন সফলতা গাথা হবে। তৈরি হবে নতুন ইতিহাস।

আরও খবর

হালাল অর্থনীতিতে নতুন সম্ভাবনা দেখছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির হালাল অর্থনীতিতে নতুন সম্ভাবনা দেখছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির প্রতি তিনজন স্নাতকধারীর একজন বেকার থাকছেন এক বছরের বেশি সময় প্রতি তিনজন স্নাতকধারীর একজন বেকার থাকছেন এক বছরের বেশি সময় তরুণ উদ্যোক্তাদের জন্য ১ হাজার কোটি টাকার তহবিল: জামানত ছাড়াই মিলবে ১০ লাখ টাকা ঋণ তরুণ উদ্যোক্তাদের জন্য ১ হাজার কোটি টাকার তহবিল: জামানত ছাড়াই মিলবে ১০ লাখ টাকা ঋণ জ্বালানি খাতে আমদানিনির্ভরতার মাশুল: গ্যাস ও বিদ্যুৎ সংকটে জনদুর্ভোগ জ্বালানি খাতে আমদানিনির্ভরতার মাশুল: গ্যাস ও বিদ্যুৎ সংকটে জনদুর্ভোগ কাতার ও ওমানের অর্ধশতকের কূটনৈতিক সম্পর্ক: সমৃদ্ধ ঐতিহ্য ও ভবিষ্যতের নতুন দিগন্ত কাতার ও ওমানের অর্ধশতকের কূটনৈতিক সম্পর্ক: সমৃদ্ধ ঐতিহ্য ও ভবিষ্যতের নতুন দিগন্ত গরীবের হাসপাতালে চিকিৎসা নিলাম কেন? গরীবের হাসপাতালে চিকিৎসা নিলাম কেন? এক দশক পর চাটমোহর পৌরসভার বাজেট ঘোষণা এক দশক পর চাটমোহর পৌরসভার বাজেট ঘোষণা হিলি স্থলবন্দর দিয়ে বিপুল পরিমাণ কাঁচা মরিচ আমদানি হওয়ায়,দাম কমেছে দেশের বাজার হিলি স্থলবন্দর দিয়ে বিপুল পরিমাণ কাঁচা মরিচ আমদানি হওয়ায়,দাম কমেছে দেশের বাজার বিংশ শতাব্দীর সম্ভাবনাময় ক্যালিকো কটন মিল এখন ধ্বংস স্তূপ বিংশ শতাব্দীর সম্ভাবনাময় ক্যালিকো কটন মিল এখন ধ্বংস স্তূপ

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.