আন্তর্জাতিক ডেস্ক ॥ মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চি’কে বুধবার গোপন স্থান থেকে রাজধানীর একটি নির্জন কারাগারে স্থানান্তর করা হয়েছে। জান্তার এক মুখপাত্র বৃহস্পতিবার এ কথা জানিয়েছে।
এক বিবৃতিতে জাও মিন তুন বলেন, ‘ফৌজদারি আইন অনুযায়ী বুধবার থেকে তাকে (অং সান সু চি) জেলখানায় নির্জন কারাবাসে রাখা হয়েছে।’
তার মামলার সঙ্গে সম্পৃক্ত আইনি কর্মকর্তারা জানিয়েছেন, কারাগারে নতুন একটি বিশেষ আদালতে তার বিরুদ্ধে চলমান মামলাগুলোর শুনানি হবে।
২০২১ সালে সু চি’র নির্বাচিত সরকারের কাছ থেকে ক্ষমতা দখল করে ১ ফেব্রুয়ারি তাকে গ্রেফতার করে দেশটির সামরিক সরকার। প্রথমে থাকে তার নিজ বাসভবনের রাখা হলেও পরে থাকে নেপিদোর একটি অজ্ঞাত স্থানে রাখা হয়েছিল।
একটি বিশেষ আদালতে দুর্নীতিসহ একাধিক অভিযোগে তাকে সাজা দিয়েছে জান্তা সরকার। ১১টি দুর্নীতি মামলার অভিযোগে প্রত্যেকটির জন্য ১৫ বছর পর্যন্ত কারাভোগ করতে হতে পারে তাকে।
অবৈধভাবে ওয়াকি-টকি আমদানি ও রাখার অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পরে এবং করোনাভাইরাস বিধিনিষেধ লঙ্ঘনের জন্য ইতোমধ্যেই তাকে ১১ বছরের কারাদন্ড দেয়া হয়েছে।
চলমান দুর্নীতির মামলা ছাডাও তার বিরুদ্ধে নির্বাচনী জালিয়াতি এবং অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট লঙ্ঘনের অভিযোগও আনা হয়েছে।
গোপন স্থান থেকে নির্জন কারাগারে সু চি
প্রকাশিত: 24 June 2022, 10:39:24 AM
আরও খবর
বিএনপি নেতা গুম ও নিরাপত্তা সংক্রান্ত ঘটনায় মামলার অভিযোগে জড়িত ব্যক্তি পুলিশ কর্মকর্তা অসিত কুমার ঝিনাইদহ
পাবনা বেড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ১০ লাখ টাকার জাল ও সরঞ্জাম জব্দ
বরিশাল আদালত চত্বরে বিস্ফোরণ: আতঙ্ক ছড়ানোই মূল লক্ষ্য, বলছে পুলিশ
চার্জশীটের পরও দাপটে ঘুরছে ধর্ষণ-হত্যা মামলার প্রধান আসামি, এলাকাছাড়া নিহত তমার পরিবার
সুজানগরে অপহরণের ১৫ দিনেও উদ্ধার হয়নি ৬ষ্ঠ শ্রেণীর স্কুল ছাত্রী
সংসদ সদস্য খন্দকার আবু আশফাকের স্বাক্ষর জাল করে ১০০ কোটি টাকা ঋণের চেষ্টা
মাগুরার শিশু সুরক্ষা সংক্রান্ত অভিযোগ ও প্রাণহানির ঘটনায় হাইকোর্টে আপিল শুনানি শুরু
সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিলেন দামেস্কের আদালত
পাবনার আটঘরিয়ায় টয়লেটের ট্যাংকি থেকে স্কুল শিক্ষিকা গীতা রানীর মরদেহ উদ্ধার

আপনার কমেন্ট লিখুন