ডেস্ক নিউজ ॥ এবার নতুন অর্থবছরের (২০২২-২৩) জন্য ছয় লাখ ৭৮ হাজার কোটি টাকার বাজেট আসছে। অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, চলতি অর্থ বছরের তুলনায় এবার নতুন অর্থবছরের বাজেটটি প্রায় ৭৫ হাজার কোটি টাকা বেশি। চলতি অর্থবছরের বাজেটের পরিমাণ ছিল ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা। অবশ্য সংশোধিত বাজেটে তা ১০ হাজার কোটি টাকার মতো কমে ৫ লাখ ৯৩ হাজার ৫’শ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। আগামী ৯ জুন সংসদে আসন্ন ২০২২-২৩ অর্থবছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। প্রস্তাবিত বাজেটে সামগ্রিক ঘাটতি থাকতে পারে দুই লাখ ৪১ হাজার ৭৯৩ কোটি টাকা। ঘাটতি পূরণে বিদেশ থেকে ঋণ নেয়া হবে ৯৫ হাজার ৪৫৮ কোটি টাকা এবং অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ নেয়া হবে এক লাখ ৪৬ হাজার ৩৩৫ কোটি টাকা। পরিকল্পনা মন্ত্রণালয় থেকে আগেই জানানো হয়েছে আসন্ন অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) পরিমাণ থাকছে ২ লাখ ৪৬ হাজার ৬৬ কোটি টাকা।
এবার আসছে ৬ লাখ ৭৮ হাজার কোটি টাকার বাজেট
প্রকাশিত: 8 June 2022, 11:03:25 AM
আরও খবর
হালাল অর্থনীতিতে নতুন সম্ভাবনা দেখছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির
প্রতি তিনজন স্নাতকধারীর একজন বেকার থাকছেন এক বছরের বেশি সময়
তরুণ উদ্যোক্তাদের জন্য ১ হাজার কোটি টাকার তহবিল: জামানত ছাড়াই মিলবে ১০ লাখ টাকা ঋণ
জ্বালানি খাতে আমদানিনির্ভরতার মাশুল: গ্যাস ও বিদ্যুৎ সংকটে জনদুর্ভোগ
কাতার ও ওমানের অর্ধশতকের কূটনৈতিক সম্পর্ক: সমৃদ্ধ ঐতিহ্য ও ভবিষ্যতের নতুন দিগন্ত
গরীবের হাসপাতালে চিকিৎসা নিলাম কেন?
এক দশক পর চাটমোহর পৌরসভার বাজেট ঘোষণা
হিলি স্থলবন্দর দিয়ে বিপুল পরিমাণ কাঁচা মরিচ আমদানি হওয়ায়,দাম কমেছে দেশের বাজার
বিংশ শতাব্দীর সম্ভাবনাময় ক্যালিকো কটন মিল এখন ধ্বংস স্তূপ

আপনার কমেন্ট লিখুন