একনেকে প্রায় ১১ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

প্রকাশিত: 15 June 2022, 10:52:51 AM

ডেস্ক নিউজ ॥ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১০ টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। এগুলো বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ১০ হাজার ৮৫৫ কোটি ৬০ লাখ টাকা। মঙ্গলবার (১৪ জুন) রাজধানীর শেরে বাংলা নগরস্থ এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেকের সভায় এ অনুমোদন দেয়া হয়। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে একনেক সভায় অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী। একনেকে অনুমোদিত প্রকল্পগুলো হলো- সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের পাঁচটি প্রকল্প যথাক্রমে ‘নলকা-সিরাজগঞ্জ-সয়দাবাদ আঞ্চলিক মহাসড়কের সিরাজগঞ্জ শহর অংশ (শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ থেকে কাটা ওয়াপদা মোড় পর্যন্ত) চার লেনে উন্নীতকরণ ও অবশিষ্ট অংশ দুই লেনে উন্নীতকরণ (প্রথম সংশোধিত)’ প্রকল্প, ‘বগুড়া শহর থেকে মেডিক্যাল কলেজ পর্যন্ত সংযোগ সড়ক নির্মাণ (এন-৫১৯) (প্রথম সংশোধিত)’ প্রকল্প, ‘কিশোরগঞ্জ সড়ক বিভাগাধীন গৌরীপুর-আনন্দগঞ্জ-মধুপুর-দেওয়ানগঞ্জ বাজার-হোসেনপুর জেলা মহাসড়ক যথাযথ মানে উন্নীতকরণ’ প্রকল্প, ‘বরিশাল-দিনারেরপুল-লক্ষ্মীপাশা-দুমকী জেলা মহাসড়কের ১৪তম কিলোমিটারে রাঙামাটি নদীর উপর গোমা সেতু নির্মাণ (প্রথম সংশোধিত)’ প্রকল্প, ‘মদনপুর-দিরাই-শাল্লা-জলসুখা-আজমিরীগঞ্জ জেলা মহাসড়কের (জেড-২৮০৭) দিরাই-শাল্লা অংশ পুনঃনির্মাণ’ প্রকল্প, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‘দেশের গুরুত্বপূর্ণ ২৫টি (সংশোধিত ৪৬টি) উপজেলা সদর/স্থানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপন (তৃতীয় সংশোধিত)’ প্রকল্প, জ্বালানি, বিদ্যুৎ ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দুটি প্রকল্প, ‘মর্ডানাইজেশন অব পাওয়ার ডিস্ট্রিবিউশন-স্মার্ট গ্রিডস ফেজ ১’ প্রকল্প ও ‘মর্ডানাইজেশন অ্যান্ড ক্যাপাসিটি এনহ্যান্সমেন্ট অব বিআরইবি নেট ওয়ার্ক (ঢাকা-ময়মনসিংহ ডিভিশন)’ প্রকল্প, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (ষষ্ঠ পর্যায়)’ প্রকল্প এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ‘রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (আরএমইউ) স্থাপন’ প্রকল্প।

আরও খবর

হালাল অর্থনীতিতে নতুন সম্ভাবনা দেখছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির হালাল অর্থনীতিতে নতুন সম্ভাবনা দেখছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির প্রতি তিনজন স্নাতকধারীর একজন বেকার থাকছেন এক বছরের বেশি সময় প্রতি তিনজন স্নাতকধারীর একজন বেকার থাকছেন এক বছরের বেশি সময় তরুণ উদ্যোক্তাদের জন্য ১ হাজার কোটি টাকার তহবিল: জামানত ছাড়াই মিলবে ১০ লাখ টাকা ঋণ তরুণ উদ্যোক্তাদের জন্য ১ হাজার কোটি টাকার তহবিল: জামানত ছাড়াই মিলবে ১০ লাখ টাকা ঋণ জ্বালানি খাতে আমদানিনির্ভরতার মাশুল: গ্যাস ও বিদ্যুৎ সংকটে জনদুর্ভোগ জ্বালানি খাতে আমদানিনির্ভরতার মাশুল: গ্যাস ও বিদ্যুৎ সংকটে জনদুর্ভোগ কাতার ও ওমানের অর্ধশতকের কূটনৈতিক সম্পর্ক: সমৃদ্ধ ঐতিহ্য ও ভবিষ্যতের নতুন দিগন্ত কাতার ও ওমানের অর্ধশতকের কূটনৈতিক সম্পর্ক: সমৃদ্ধ ঐতিহ্য ও ভবিষ্যতের নতুন দিগন্ত গরীবের হাসপাতালে চিকিৎসা নিলাম কেন? গরীবের হাসপাতালে চিকিৎসা নিলাম কেন? এক দশক পর চাটমোহর পৌরসভার বাজেট ঘোষণা এক দশক পর চাটমোহর পৌরসভার বাজেট ঘোষণা হিলি স্থলবন্দর দিয়ে বিপুল পরিমাণ কাঁচা মরিচ আমদানি হওয়ায়,দাম কমেছে দেশের বাজার হিলি স্থলবন্দর দিয়ে বিপুল পরিমাণ কাঁচা মরিচ আমদানি হওয়ায়,দাম কমেছে দেশের বাজার বিংশ শতাব্দীর সম্ভাবনাময় ক্যালিকো কটন মিল এখন ধ্বংস স্তূপ বিংশ শতাব্দীর সম্ভাবনাময় ক্যালিকো কটন মিল এখন ধ্বংস স্তূপ

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.