ঈশ্বরদী প্রতিনিধি ঃ পাবনার ঈশ্বরদীতে দুর্বৃত্তের গুলিতে তাফসির আহমেদ মনা (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১৭ জুন) রাত ১১টায় উপজেলার লক্ষ্মীকু-া গ্রামের এমপির মোড়ে এ হত্যাকা- ঘটে। নিহত মনা উপজেলার পাকশী ইউনিয়নের রূপপুর পাকার মোড় এলাকার তানজুর রহমান তুহিনের ছেলে ও হাতকাটা টুনটুনির ভাই। স্থানীয়রা জানান, শনিবার রাত ১১টার দিকে মনা উপজেলার লক্ষ্মীকু-া গ্রামের এমপির মোড়ে দাঁড়িয়ে থাকা অবস্থায় একদল দুর্বৃত্ত মুখে কাপড় বেঁধে তাকে লক্ষ্য করে চার রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। গুলিবিদ্ধ মনাকে স্থানীয়রা পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়দের ধারণা, পূর্বশত্রুতার জেরে এ হত্যাকা- ঘটতে পারে। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন, নিহত মনার মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যাকা-ের কারণ তাৎক্ষণিক জানা যায়নি। আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে দোষীদের চিহ্নিত করার চেষ্টা চলছে।
ঈশ্বরদীতে যুবককে গুলি করে হত্যা
প্রকাশিত: 18 June 2023, 8:48:29 PM
আরও খবর
বিএনপি নেতা গুম ও নিরাপত্তা সংক্রান্ত ঘটনায় মামলার অভিযোগে জড়িত ব্যক্তি পুলিশ কর্মকর্তা অসিত কুমার ঝিনাইদহ
পাবনা বেড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ১০ লাখ টাকার জাল ও সরঞ্জাম জব্দ
বরিশাল আদালত চত্বরে বিস্ফোরণ: আতঙ্ক ছড়ানোই মূল লক্ষ্য, বলছে পুলিশ
চার্জশীটের পরও দাপটে ঘুরছে ধর্ষণ-হত্যা মামলার প্রধান আসামি, এলাকাছাড়া নিহত তমার পরিবার
সুজানগরে অপহরণের ১৫ দিনেও উদ্ধার হয়নি ৬ষ্ঠ শ্রেণীর স্কুল ছাত্রী
সংসদ সদস্য খন্দকার আবু আশফাকের স্বাক্ষর জাল করে ১০০ কোটি টাকা ঋণের চেষ্টা
মাগুরার শিশু সুরক্ষা সংক্রান্ত অভিযোগ ও প্রাণহানির ঘটনায় হাইকোর্টে আপিল শুনানি শুরু
সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিলেন দামেস্কের আদালত
পাবনার আটঘরিয়ায় টয়লেটের ট্যাংকি থেকে স্কুল শিক্ষিকা গীতা রানীর মরদেহ উদ্ধার

আপনার কমেন্ট লিখুন