ঈশ^রদী প্রতিনিধি ॥ ঈশ্বরদীর পদ্মার বিস্তীর্ণ চরাঞ্চলে হচ্ছে কলা চাষ। চরের যতদূর চোখ যায় শুধু কলার বাগান। স্বল্প ব্যয়ে অধিক লাভবান হওয়ায় চার বছর ধরে চরাঞ্চলের চাষিরা কলা চাষে ঝুঁকেছেন। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এবার ১ হাজার ৮৪০ হেক্টর জমিতে কলার আবাদ হয়েছে। এর মধ্যে লক্ষ্মীকুন্ডা ইউনিয়নেই ১ হাজার ৮০০ হেক্টর জমিতে কলা আবাদ হয়েছে। কামালপুর চরের কলাচাষি মামুন বলেন, ৪০ বিঘা জমিতে কলার আবাদ করেছি। ফলন ভালো হয়েছে। পাইকাররা বাগানে এসে কলা কিনে নিয়ে যায়। আরেক চাষি হাসান জানান, বিঘাপ্রতি লাভ হয়েছে কমপক্ষে ৫০-৬০ হাজার টাকা। লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের কৃষি উপ-সহকারী কর্মকর্তা আব্দুল আলিম বলেন, কলা চাষে এই ইউনিয়নের কৃষকদের মধ্যে অভূতপূর্ব সাড়া পড়েছে। সকলে কলা চাষে ঝুঁকেছেন। কলা চাষে বিঘাপ্রতি খরচ ৪৫-৫০ হাজার টাকা। বিক্রি হয় ১ লাখ থেকে ১ লাখ ২০ হাজার টাকা। এখানে সবরি কলার বেশি আবাদ হয়। পাশাপাশি সাগর, মেহের সাগর ও অমৃত সাগর কলারও আবাদ হয়। উপজেলা কৃষি কর্মকর্তা মিতা সরকার জানান, পদ্মার চরাঞ্চলে এবার কলার ভালো ফলন হয়েছে। চাষিরা লাভবান হওয়ায় প্রতি বছরই এর আবাদ বাড়ছে। কৃষি বিভাগ থেকে চাষিদের সব ধরনের পরামর্শ ও সহযোগিতা দেওয়া হচ্ছে।
ঈশ্বরদীতে পদ্মার চরাঞ্চলে কলা চাষ
প্রকাশিত: 27 June 2022, 10:25:39 AM
আরও খবর
হালাল অর্থনীতিতে নতুন সম্ভাবনা দেখছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির
প্রতি তিনজন স্নাতকধারীর একজন বেকার থাকছেন এক বছরের বেশি সময়
তরুণ উদ্যোক্তাদের জন্য ১ হাজার কোটি টাকার তহবিল: জামানত ছাড়াই মিলবে ১০ লাখ টাকা ঋণ
জ্বালানি খাতে আমদানিনির্ভরতার মাশুল: গ্যাস ও বিদ্যুৎ সংকটে জনদুর্ভোগ
কাতার ও ওমানের অর্ধশতকের কূটনৈতিক সম্পর্ক: সমৃদ্ধ ঐতিহ্য ও ভবিষ্যতের নতুন দিগন্ত
গরীবের হাসপাতালে চিকিৎসা নিলাম কেন?
এক দশক পর চাটমোহর পৌরসভার বাজেট ঘোষণা
হিলি স্থলবন্দর দিয়ে বিপুল পরিমাণ কাঁচা মরিচ আমদানি হওয়ায়,দাম কমেছে দেশের বাজার
বিংশ শতাব্দীর সম্ভাবনাময় ক্যালিকো কটন মিল এখন ধ্বংস স্তূপ

আপনার কমেন্ট লিখুন