ঈশ্বরদীতে কাঁচামরিচের দাম কেজিতে বাড়লো ১০০ টাকা

প্রকাশিত: 21 June 2023, 10:07:28 PM

প্রতিনিধি ঈশ্বরদী (পাবনা)
পাবনার ঈশ্বরদী উপজেলায় দুদিনের ব্যবধানে কাঁচামরিচের দাম কেজিতে ১০০ টাকা বেড়েছে। বাজারে কেজি প্রতি কাঁচামরিচ এখন ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

সোমবার (১৮ জুন) ঈশ্বরদী বাজারের পাইকারি আড়তে কাঁচামরিচ বেচাকেনা হয়েছে ১০০ টাকা কেজি। মঙ্গলবার সকালে ১৪০ টাকা কেজি আর বুধবার সকালে ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বাজারে কাঁচামরিচ কিনতে আসা আমিরুল ইসলাম বলেন, শুক্রবার ৯০ টাকা কেজি দরে কাঁচামরিচ কিনেছি। আজ এসে শুনছি ২০০ টাকা কেজি। এটা কী মেনে নেওয়া যায়। প্রয়োজন এক কেজি বাধ্য হয়ে কিনলাম আধা কেজি। দাম বাড়ার কারণও জানতে পারলাম না। নিয়মিত বাজার মনিটরিংয়ের অভাবে ব্যবসায়ী যখন তখন ইচ্ছামতো দাম বাড়িয়ে দিচ্ছে অথচ দেখার কেউ নেই।

ঈশ্বরদী বাজারের কাঁচামাল ব্যবসায়ী হামিদুর রহমান বলেন, দুদিন ধরে কাঁচামরিচের দাম বাড়ছে। গত সোমবার থেকে বুধবার ১০০ টাকা কেজি দরের কাঁচামরিচ এখন ২০০ টাকা।

পাইকারি কাঁচামরিচ ব্যবসায়ী আজিজুল হক বলেন, এ অঞ্চলের সবচেয়ে বেশি কাঁচামরিচ আমদানি হয় বগুড়া ও সিরাজগঞ্জের চরাঞ্চল থেকে। বৃষ্টিপাতে অনেকের ক্ষেত ক্ষতিগ্রস্ত হওয়ায় মরিচের সংকট দেখা দিয়েছে। তাই দাম বাড়ছে।

কাঁচামাল ব্যবসায়ী আমিন উদ্দিন জানান, বাজারে কাঁচামরিচের সরবরাহ কম থাকায় দাম বেড়েছে। তবে এতটা দাম বেড়ে যাবে ভাবতে পারিনি। বর্ষাকালে এমনিতেই কাঁচামরিচে দাম বাড়ে কিন্তু এবার বৃষ্টিপাত শুরু না হতেই দাম বেড়ে গেলো এটা বুঝতে পারলাম না।

আরও খবর

হালাল অর্থনীতিতে নতুন সম্ভাবনা দেখছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির হালাল অর্থনীতিতে নতুন সম্ভাবনা দেখছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির প্রতি তিনজন স্নাতকধারীর একজন বেকার থাকছেন এক বছরের বেশি সময় প্রতি তিনজন স্নাতকধারীর একজন বেকার থাকছেন এক বছরের বেশি সময় তরুণ উদ্যোক্তাদের জন্য ১ হাজার কোটি টাকার তহবিল: জামানত ছাড়াই মিলবে ১০ লাখ টাকা ঋণ তরুণ উদ্যোক্তাদের জন্য ১ হাজার কোটি টাকার তহবিল: জামানত ছাড়াই মিলবে ১০ লাখ টাকা ঋণ জ্বালানি খাতে আমদানিনির্ভরতার মাশুল: গ্যাস ও বিদ্যুৎ সংকটে জনদুর্ভোগ জ্বালানি খাতে আমদানিনির্ভরতার মাশুল: গ্যাস ও বিদ্যুৎ সংকটে জনদুর্ভোগ কাতার ও ওমানের অর্ধশতকের কূটনৈতিক সম্পর্ক: সমৃদ্ধ ঐতিহ্য ও ভবিষ্যতের নতুন দিগন্ত কাতার ও ওমানের অর্ধশতকের কূটনৈতিক সম্পর্ক: সমৃদ্ধ ঐতিহ্য ও ভবিষ্যতের নতুন দিগন্ত গরীবের হাসপাতালে চিকিৎসা নিলাম কেন? গরীবের হাসপাতালে চিকিৎসা নিলাম কেন? এক দশক পর চাটমোহর পৌরসভার বাজেট ঘোষণা এক দশক পর চাটমোহর পৌরসভার বাজেট ঘোষণা হিলি স্থলবন্দর দিয়ে বিপুল পরিমাণ কাঁচা মরিচ আমদানি হওয়ায়,দাম কমেছে দেশের বাজার হিলি স্থলবন্দর দিয়ে বিপুল পরিমাণ কাঁচা মরিচ আমদানি হওয়ায়,দাম কমেছে দেশের বাজার বিংশ শতাব্দীর সম্ভাবনাময় ক্যালিকো কটন মিল এখন ধ্বংস স্তূপ বিংশ শতাব্দীর সম্ভাবনাময় ক্যালিকো কটন মিল এখন ধ্বংস স্তূপ

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.