আনোয়ার হোসেন ॥ গত ৬ জুন ঈশ্বরদীতে উপজেলার বক্তারপুর গ্রামের মোঃ আব্দুল বারী বিশ^াসের স্ত্রী মোছাঃ হোসনেয়ারা বেগম এর ৩ টি গরু চুরি হয়। ওইদিন রাত আনুমানিক ১১ টার সময় গরুগুলি গোয়ালে বেঁধে তালাবন্ধ করে ঘুমাতে যায়। বারী ভোররাতে ফজরের নামাযের জন্য উঠে দেখতে পায় গোয়াল ঘরের দরজা ভাঙ্গা, এসময় তার চিৎকারে বাড়ীর লোকজনসহ প্রতিবেশীরা এসে দেখেন কে বা কারা গোয়াল ঘরে থাকা ৩ টি গরু নিয়ে গেছে। অনেক খোঁজাখুজি করেও গরুগুলি পাওয়া যায় নাই। হোসনেয়ারা জানায়, সাদা কালো রংয়ের ২ টি ৮ মাসের গাভীন ও লাল রং এর বকনা বাছুর যার বর্তমান বাজার মূল্য প্রায় ৬ লাখ টাকা। তিনি আরো জানান, অগ্রনী ব্যাংক জয়নগর শাখা থেকে ঋণ নিয়ে রুগুলো কিনেছিলেন তিনি। হোসনেয়ারার প্রতিবেশী আবুল হাসান রুবেল, কিরন আলী বিশ^াস, আব্দুল মান্নান বিশ^াসসহ আরো অনেকেই জানান, পরিবারের একমাত্র সম্বল গরুগুলি হারিয়ে হোসনেয়ারা এখন দিশেহারা। এ ব্যাপারে ঈশ^রদী থানায় অভিযোগ দিয়েছেন হোসনেয়ারা বেগম।
ঈশ্বরদীতে একই পরিবারের ৩ টি গরু চুরি
প্রকাশিত: 9 June 2022, 9:54:43 AM
আরও খবর
বিএনপি নেতা গুম ও নিরাপত্তা সংক্রান্ত ঘটনায় মামলার অভিযোগে জড়িত ব্যক্তি পুলিশ কর্মকর্তা অসিত কুমার ঝিনাইদহ
পাবনা বেড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ১০ লাখ টাকার জাল ও সরঞ্জাম জব্দ
বরিশাল আদালত চত্বরে বিস্ফোরণ: আতঙ্ক ছড়ানোই মূল লক্ষ্য, বলছে পুলিশ
চার্জশীটের পরও দাপটে ঘুরছে ধর্ষণ-হত্যা মামলার প্রধান আসামি, এলাকাছাড়া নিহত তমার পরিবার
সুজানগরে অপহরণের ১৫ দিনেও উদ্ধার হয়নি ৬ষ্ঠ শ্রেণীর স্কুল ছাত্রী
সংসদ সদস্য খন্দকার আবু আশফাকের স্বাক্ষর জাল করে ১০০ কোটি টাকা ঋণের চেষ্টা
মাগুরার শিশু সুরক্ষা সংক্রান্ত অভিযোগ ও প্রাণহানির ঘটনায় হাইকোর্টে আপিল শুনানি শুরু
সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিলেন দামেস্কের আদালত
পাবনার আটঘরিয়ায় টয়লেটের ট্যাংকি থেকে স্কুল শিক্ষিকা গীতা রানীর মরদেহ উদ্ধার

আপনার কমেন্ট লিখুন