আটঘরিয়া প্রতিনিধি ॥ পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত – দেবোত্তর সড়কের সুঁতিয়ার বিল নামক স্থানে অজ্ঞান পার্টির খপ্পরে পরে হাফিজুল (২৬) নামক এক যুবক সাড়ে তিন লক্ষ টাকা হারিয়েছে। ঘটনাটি ঘটেছে গত শনিবার ১৮ জুন দিবাগত রাত নয়টার দিকে ডেঙ্গারগ্রাম এর পাশে সুঁতিয়ার বিল নামক স্থানে। সে পাশ্ববর্তী আতাইকুলা থাবনার জোয়াদহ গ্রামের মাওলানা আব্দুল হামিদের ছেলে। উক্ত হাফিজুল ইসলাম বায়বরা বিষ কোম্পানিতে চাকরি করেব। ঘটনার দিন রাত নয়টার দিকে কয়রাবাড়ি – পাটেশ্বর বাজারের বিভিন্ন দোকান থেকে উল্লেখিতবপরিমান টাকা তুলে বাড়ি ফিরছিল।
উক্ত স্থানে হোন্ডা যোগে পৌঁছিলে পথিমধ্যে অজ্ঞান পার্টির সদস্যরা তার গতিরোধ করে তাকে নিয়ে চলে যায় এবং বাইকটি উক্ত স্থানে ফেলে রেখে যায়। হাফিজুল ইসলাম কে সিরাজগঞ্জ জেলার কোন এক জায়গায় ফেলে রাখে বলে স্বজনরা জানান। তাকে সেখান থেকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
আটঘরিয়ায় অজ্ঞান পার্টির খপ্পরে পরে সর্বস্ব হারালেন এক যুবক
প্রকাশিত: 21 June 2022, 11:22:57 AM
আরও খবর
বিএনপি নেতা গুম ও নিরাপত্তা সংক্রান্ত ঘটনায় মামলার অভিযোগে জড়িত ব্যক্তি পুলিশ কর্মকর্তা অসিত কুমার ঝিনাইদহ
পাবনা বেড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ১০ লাখ টাকার জাল ও সরঞ্জাম জব্দ
বরিশাল আদালত চত্বরে বিস্ফোরণ: আতঙ্ক ছড়ানোই মূল লক্ষ্য, বলছে পুলিশ
চার্জশীটের পরও দাপটে ঘুরছে ধর্ষণ-হত্যা মামলার প্রধান আসামি, এলাকাছাড়া নিহত তমার পরিবার
সুজানগরে অপহরণের ১৫ দিনেও উদ্ধার হয়নি ৬ষ্ঠ শ্রেণীর স্কুল ছাত্রী
সংসদ সদস্য খন্দকার আবু আশফাকের স্বাক্ষর জাল করে ১০০ কোটি টাকা ঋণের চেষ্টা
মাগুরার শিশু সুরক্ষা সংক্রান্ত অভিযোগ ও প্রাণহানির ঘটনায় হাইকোর্টে আপিল শুনানি শুরু
সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিলেন দামেস্কের আদালত
পাবনার আটঘরিয়ায় টয়লেটের ট্যাংকি থেকে স্কুল শিক্ষিকা গীতা রানীর মরদেহ উদ্ধার

আপনার কমেন্ট লিখুন