অনন্য’র টাকা আত্মসাতের দায়ে সংস্থার সাবেক কর্মকর্তার জেল-জরিমানা

প্রকাশিত: 15 June 2022, 10:59:48 AM

স্টাফ রিপোর্টার ॥ অনন্য সমাজ কল্যান সংস্থা’র টাকা আত্মসাতের দায়ে সাবেক কর্মকর্তা মোঃ তৈয়ব আলীকে গতকাল ১৪ জুন ২০২২ খ্রিঃ মাননীয় পাবনা যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত কর্তৃক ১ বছরের সশ্রম কারাদন্ড ও আত্মসাৎকৃত ২৪ লাখ টাকা ফেরৎ প্রদানের নির্দেশ প্রদান করা হয়েছে। দন্ডপ্রাপ্ত আসামী পাবনা সদর উপজেলার দুবলিয়া দাশপাড়া গ্রামের রহিম উদ্দিন মোল্লার ছেলে মোঃ তৈয়ব আলী সংস্থার মুলাডুলি শাখায় ফিল্ড অফিসার হিসেবে কর্মরত ছিলেন। জানা যায় সংস্থায় কর্মরত থাকা অবস্থায় তিনি বিভিন্নভাবে ক্ষমতার অপব্যবহার করে ২৪ লাখ টাকা আত্মসাৎ করেন। এ ব্যাপারে গত ১১ মে ২০১৭ খ্রিঃ তারিখে জেলা পাবনার বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত নং ০১ এ একটি মামলা দায়ের করা হয়, যার নং সিআর ১৭৯/২০১৭ (ঈশ^রদী)। পরবর্তীতে মামলাটি যুগ্ম জেলা ও দায়রা জজ ১ম আদালতে বদলী হয়ে মামলা নং হয় দায়রা ৯৬৪/১৭। আসামী পক্ষ নানা অযুহাতে মামলাটি দীর্ঘায়িত করার পর আদালত কর্তৃক ১৪ জুন ২০২২ রায় ঘোষণার দিন ধার্য করা হয়। মামলাটি আদালতে সন্দেহাতীতভাবে প্রমানিত হওয়ায় বিজ্ঞ আদালত আসামী তৈয়ব আলীর উপস্থিতিতে রায় পড়ে শোনান। রায়ে আসামী তৈয়ব আলীকে ০১ বছরের সশ্রম কারাদন্ড ও আত্মসাৎকৃত ২৪ লাখ টাকা অনন্য সমাজ কল্যান সংস্থাকে ফেরৎ প্রদানের নির্দেশ দেন।
বিজ্ঞ আদালতের এ রায়ে সংস্থার গ্রাহক ও আমানতকারীগন স্বস্তি প্রকাশ করেছেন। আদালতে সংস্থার পক্ষে মামলাটি পরিচালনা করেন এ্যাড. মলয় কুমার দাস।
সংস্থার নির্বাহী পরিচালক বরনা খাতুন রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, অন্যায় করে যে কখনও পার পাওয়া যায় না এ রায় তার উজ্জল দৃষ্টান্ত হয়ে থাকবে। সেই সাথে কেউ আর ভবিষ্যতে সংস্থার টাকা আত্মসাৎ করার সাহস পাবে না, অপরাধী যেই হোক তাকে শাস্তি পেতেই হবে।
সংস্থা’র আইন সেলের প্রধান সেলিম আহমেদ জানান, অনন্য সমাজ কল্যাণ সংস্থার অর্থ আত্মসাৎ করায় সংস্থার সাবেক নির্বাহী পরিচালক মোঃ লিয়াকত আলী, সংস্থার সাবেক উপ-পরিচালক (কার্যক্রম) মোঃ মতিউর রহমান সেলিম, সাবেক হিসাব বিভাগের প্রধান মোঃ নজরুল ইসলাম, সংস্থার সাবেক শাখা ব্যবস্থাপক মোঃ মহিউল আলম আরজু (দুলাই বাড়ি), সাবেক শাখা ব্যবস্থাপক মোঃ টিপু বিশ্বাস, সাবেক শাখা ব্যবস্থাপক মোঃ আঃ গফুর, সাবেক শাখা ব্যবস্থাপক মোঃ বছির আহমেদ, সাবেক শাখা ব্যবস্থাপক মাসুদ রানা, সাবেক মাঠ কর্মী প্রদীপ কুমার, মাঠ কর্মী এইচ.এম.এ সালাম, মাঠ কর্মী মিসেস তুরানী সুলতানা, মাঠ কর্মী মোঃ জালাল উদ্দিন, মাঠ কর্মী মোঃ আশরাফুল সহ সর্বমোট ১৩ জন সাবেক কর্মকর্তার বিরুদ্ধে প্রায় ২০ কোটি টাকার মামলা কোর্টে চলমান রয়েছে।

আরও খবর

বিএনপি নেতা গুম ও নিরাপত্তা সংক্রান্ত ঘটনায় মামলার অভিযোগে জড়িত ব্যক্তি পুলিশ কর্মকর্তা অসিত কুমার ঝিনাইদহ বিএনপি নেতা গুম ও নিরাপত্তা সংক্রান্ত ঘটনায় মামলার অভিযোগে জড়িত ব্যক্তি পুলিশ কর্মকর্তা অসিত কুমার ঝিনাইদহ পাবনা বেড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ১০ লাখ টাকার জাল ও সরঞ্জাম জব্দ পাবনা বেড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ১০ লাখ টাকার জাল ও সরঞ্জাম জব্দ বরিশাল আদালত চত্বরে বিস্ফোরণ: আতঙ্ক ছড়ানোই মূল লক্ষ্য, বলছে পুলিশ বরিশাল আদালত চত্বরে বিস্ফোরণ: আতঙ্ক ছড়ানোই মূল লক্ষ্য, বলছে পুলিশ চার্জশীটের পরও দাপটে ঘুরছে ধর্ষণ-হত্যা মামলার প্রধান আসামি, এলাকাছাড়া নিহত তমার পরিবার চার্জশীটের পরও দাপটে ঘুরছে ধর্ষণ-হত্যা মামলার প্রধান আসামি, এলাকাছাড়া নিহত তমার পরিবার সুজানগরে অপহরণের ১৫ দিনেও উদ্ধার হয়নি ৬ষ্ঠ শ্রেণীর স্কুল ছাত্রী সুজানগরে অপহরণের ১৫ দিনেও উদ্ধার হয়নি ৬ষ্ঠ শ্রেণীর স্কুল ছাত্রী সংসদ সদস্য খন্দকার আবু আশফাকের স্বাক্ষর জাল করে ১০০ কোটি টাকা ঋণের চেষ্টা সংসদ সদস্য খন্দকার আবু আশফাকের স্বাক্ষর জাল করে ১০০ কোটি টাকা ঋণের চেষ্টা মাগুরার শিশু সুরক্ষা সংক্রান্ত অভিযোগ ও প্রাণহানির ঘটনায় হাইকোর্টে আপিল শুনানি শুরু মাগুরার শিশু সুরক্ষা সংক্রান্ত অভিযোগ ও প্রাণহানির ঘটনায় হাইকোর্টে আপিল শুনানি শুরু সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিলেন দামেস্কের আদালত সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিলেন দামেস্কের আদালত পাবনার আটঘরিয়ায় টয়লেটের ট্যাংকি থেকে স্কুল শিক্ষিকা গীতা রানীর মরদেহ উদ্ধার পাবনার আটঘরিয়ায় টয়লেটের ট্যাংকি থেকে স্কুল শিক্ষিকা গীতা রানীর মরদেহ উদ্ধার

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.