পাবনায় ডিবির অভিযানে ১০ গ্রাম হিরোইন ও ২৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত: 24 October 2025, 2:12:40 PM

স্টাফ রিপোর্টার:
পাবনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০ গ্রাম হিরোইন ও ২৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর ২০২৫) দুপুর ১টা ২০ মিনিটে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ রাশিদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) আব্দুল লতিফ ও সঙ্গীয় অফিসার-ফোর্সসহ পাবনা সদর থানাধীন দক্ষিণ রাঘবপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে দক্ষিণ রাঘবপুর গ্রামস্থ মাওলানা মোহাম্মদ লুৎফর রহমানের আইন আজিম ট্রেডার্স স্টেশনারি দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে ১০ গ্রাম হিরোইন ও ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম—
মোঃ মনিরুল ইসলাম মনির (৪২)
পিতা: মোঃ আঃ মালেক ওরফে রতন
মাতা: মোমেনা
ঠিকানা: দক্ষিণ রামচন্দ্রপুর (সুইপার কলোনির পিছনে), থানা – পাবনা সদর, জেলা – পাবনা।

ডিবি সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত মনিরুল ইসলাম মনিরের বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাবনা সদর থানায় নতুন করে মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে পুলিশ সুপার মোঃ মোরতোজা আলী খাঁন এর সার্বিক দিকনির্দেশনা এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ মশিউর রহমান মন্ডল এর তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), পাবনা নিয়মিতভাবে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে যাচ্ছে।

জেলা গোয়েন্দা শাখা জানিয়েছে, “মাদক নয়, জীবন হোক আলোর পথে”—এই প্রতিশ্রুতি বাস্তবায়নে মাদকমুক্ত সমাজ গঠনে ডিবির অভিযান অব্যাহত থাকবে।

আরও খবর

বিএনপি নেতা গুম ও নিরাপত্তা সংক্রান্ত ঘটনায় মামলার অভিযোগে জড়িত ব্যক্তি পুলিশ কর্মকর্তা অসিত কুমার ঝিনাইদহ বিএনপি নেতা গুম ও নিরাপত্তা সংক্রান্ত ঘটনায় মামলার অভিযোগে জড়িত ব্যক্তি পুলিশ কর্মকর্তা অসিত কুমার ঝিনাইদহ পাবনা বেড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ১০ লাখ টাকার জাল ও সরঞ্জাম জব্দ পাবনা বেড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ১০ লাখ টাকার জাল ও সরঞ্জাম জব্দ বরিশাল আদালত চত্বরে বিস্ফোরণ: আতঙ্ক ছড়ানোই মূল লক্ষ্য, বলছে পুলিশ বরিশাল আদালত চত্বরে বিস্ফোরণ: আতঙ্ক ছড়ানোই মূল লক্ষ্য, বলছে পুলিশ চার্জশীটের পরও দাপটে ঘুরছে ধর্ষণ-হত্যা মামলার প্রধান আসামি, এলাকাছাড়া নিহত তমার পরিবার চার্জশীটের পরও দাপটে ঘুরছে ধর্ষণ-হত্যা মামলার প্রধান আসামি, এলাকাছাড়া নিহত তমার পরিবার সুজানগরে অপহরণের ১৫ দিনেও উদ্ধার হয়নি ৬ষ্ঠ শ্রেণীর স্কুল ছাত্রী সুজানগরে অপহরণের ১৫ দিনেও উদ্ধার হয়নি ৬ষ্ঠ শ্রেণীর স্কুল ছাত্রী সংসদ সদস্য খন্দকার আবু আশফাকের স্বাক্ষর জাল করে ১০০ কোটি টাকা ঋণের চেষ্টা সংসদ সদস্য খন্দকার আবু আশফাকের স্বাক্ষর জাল করে ১০০ কোটি টাকা ঋণের চেষ্টা মাগুরার শিশু সুরক্ষা সংক্রান্ত অভিযোগ ও প্রাণহানির ঘটনায় হাইকোর্টে আপিল শুনানি শুরু মাগুরার শিশু সুরক্ষা সংক্রান্ত অভিযোগ ও প্রাণহানির ঘটনায় হাইকোর্টে আপিল শুনানি শুরু সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিলেন দামেস্কের আদালত সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিলেন দামেস্কের আদালত পাবনার আটঘরিয়ায় টয়লেটের ট্যাংকি থেকে স্কুল শিক্ষিকা গীতা রানীর মরদেহ উদ্ধার পাবনার আটঘরিয়ায় টয়লেটের ট্যাংকি থেকে স্কুল শিক্ষিকা গীতা রানীর মরদেহ উদ্ধার

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.