
কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রদীকে বরিশালের বাংলাবাজার এলাকা থেকে গ্রেফতার করেছে সিআইডির বিশেষ একটি দল। আজ ভোরে অভিযান চালিয়ে তাকে আটক করার পরপরই ঢাকার উদ্দেশ্যে নিয়ে যায় আইনশৃঙ্খলা বাহিনী।
সিআইডি জানিয়েছে, বহুল আলোচিত জুলাই হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। এ মামলায় তার সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পাওয়ার পর এই অভিযান পরিচালনা করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেফতার হওয়া তৌহিদ আফ্রদী আওয়ামী লীগের বিভিন্ন নেতা–নেত্রী, এমপি–মন্ত্রী এবং ক্ষমতাসীন সরকারের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখতেন। বিশেষ করে ফ্যাসিবাদী সরকারের অন্যতম হায়না হিসেবে পরিচিত সাবেক গোয়েন্দা পুলিশ (ডিবি) প্রধান হারুনের সঙ্গেও তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলে অভিযোগ উঠেছে।
অভিযান পরিচালনাকারী সিআইডির কর্মকর্তারা জানান, তাকে ঢাকায় নিয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে এবং তদন্তের স্বার্থে পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
এই ঘটনায় বরিশাল এলাকায় তৌহিদ আফ্রদীর অনুসারী ও দর্শকদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
