
পাবনা জেলার আটঘরিয়া থানাধীন তারাপাশা গ্রামস্থ জনৈক মোঃ আবু মুছা এর বাড়ীর সামনে পাঁকা রাস্তার উপর রাত্রীকালীন আটঘরিয়া থানা পুলিশের চেকপোষ্ট করাকালীন সময়ে ২৩/০৬/২০২৫ রাত্রী ০২.১৫ ঘটিকায় একটি সাদা রংয়ের প্রাইভেট কার দ্রুত গতিতে আসতে দেখে উক্ত প্রাইভেট কার’টি সংকেত দিলে প্রাইভেট কার’টি রাস্তার পাশে দাড়ানো মাত্রই ভিতরে পিছনের সিটে থাকা পলাতক আসামী মোঃ রনি বিশ্বাস (৩৯), পিতা- মেহের বিশ্বাস, সাং- আফুরী, থানা- পাবনা সদর, জেলা- পাবনা কৌশলে পালিয়ে যায় এবং অপর আসামী পালানোর চেষ্টাকালে মোঃ জাহাঙ্গীর হোসেন @ আপন (৩০), পিতা- মৃত আনাই, সাং- জহিরপুর, থানা- পাবনা সদর, জেলা- পাবনা’কে আটক করতে সক্ষম হয়। প্রাইভেট কারটি তল্লাশী করিয়া তিনটি ব্যাগে রক্ষিত সর্বমোট ২৫ (পচিশ) কেজি মাদকদ্রব্য গাঁজা পাওয়া যায়। আটক আসামীর বিরুদ্ধে আটঘরিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। উল্লেখ্য যে, আটক আসামী মোঃ জাহাঙ্গীর হোসেন @ আপন (৩০) এর বিরুদ্ধে বিভিন্ন জেলাসহ পাবনা জেলায় সর্বমোট ০৯ (নয়) টি মাদক মামলা রয়েছে। ধৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী বলে স্থানীয় তদন্তে জানা যায়।
জেলা পুলিশ, পাবনা দৃঢ়ভাবে বিশ্বাস করে যে মাদকমুক্ত সমাজ গঠনে সচেতনতা ও ধারাবাহিক অভিযানই পারে পরিবর্তনের পথে নিয়ে যেতে। এ লক্ষ্যে জননিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
