নাশকতা মামলায় বিএনপি নেতা সেলিম গ্রেফতার 

প্রকাশিত: 25 November 2023, 7:09:53 PM

নাশকতা মামলায় পাবনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সদর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সরদার মোঃ সেলিম রেজাকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় পাবনা শহরের অনন্ত বাজার থেকে আটক করা হয় বিএনপি নেতা সেলিম সরদারকে।

পুলিশ জনায়, গত ১৯ নভেম্বর পাবনায় বিএনপির হরতাল সমর্থনে মিছিলে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাস ভাংচুর এবং শহরের বড় বাজার এলাকার পাবনা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে মালবাহী ট্রাক ভাংচুর ও ককটেল বিস্ফোরনের সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা সরদার মোঃ সেলিম রেজা। এ সময় একটি পিকআপ ভ্যানও ভাংচুর করা হয়। 

এ বিষয়ে পাবনা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদন্নবী স্বপন জানান, বিএনপি ঘোষিত সকল কর্মসুচিতে সেলিম সরদারের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ বিরাজমান। এক তরফা নির্বাচন অনায়াসে সম্পন্ন করতে সারাদেশে আওয়ামী সরকারের নির্দেশে পুলিশ বিনা ওয়ারেন্টে গ্রেফতার করছে। সেলিম সরদারকে বিনা ওয়ারেন্টে মিথ্যা অভিযোগে পুলিশ গ্রেফতার করেছে।

এ বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রওশন আলম জানান, নাশকতা ও ভাংচুরের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। আইননুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও খবর

বিএনপি নেতা গুম ও নিরাপত্তা সংক্রান্ত ঘটনায় মামলার অভিযোগে জড়িত ব্যক্তি পুলিশ কর্মকর্তা অসিত কুমার ঝিনাইদহ বিএনপি নেতা গুম ও নিরাপত্তা সংক্রান্ত ঘটনায় মামলার অভিযোগে জড়িত ব্যক্তি পুলিশ কর্মকর্তা অসিত কুমার ঝিনাইদহ পাবনা বেড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ১০ লাখ টাকার জাল ও সরঞ্জাম জব্দ পাবনা বেড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ১০ লাখ টাকার জাল ও সরঞ্জাম জব্দ বরিশাল আদালত চত্বরে বিস্ফোরণ: আতঙ্ক ছড়ানোই মূল লক্ষ্য, বলছে পুলিশ বরিশাল আদালত চত্বরে বিস্ফোরণ: আতঙ্ক ছড়ানোই মূল লক্ষ্য, বলছে পুলিশ চার্জশীটের পরও দাপটে ঘুরছে ধর্ষণ-হত্যা মামলার প্রধান আসামি, এলাকাছাড়া নিহত তমার পরিবার চার্জশীটের পরও দাপটে ঘুরছে ধর্ষণ-হত্যা মামলার প্রধান আসামি, এলাকাছাড়া নিহত তমার পরিবার সুজানগরে অপহরণের ১৫ দিনেও উদ্ধার হয়নি ৬ষ্ঠ শ্রেণীর স্কুল ছাত্রী সুজানগরে অপহরণের ১৫ দিনেও উদ্ধার হয়নি ৬ষ্ঠ শ্রেণীর স্কুল ছাত্রী সংসদ সদস্য খন্দকার আবু আশফাকের স্বাক্ষর জাল করে ১০০ কোটি টাকা ঋণের চেষ্টা সংসদ সদস্য খন্দকার আবু আশফাকের স্বাক্ষর জাল করে ১০০ কোটি টাকা ঋণের চেষ্টা মাগুরার শিশু সুরক্ষা সংক্রান্ত অভিযোগ ও প্রাণহানির ঘটনায় হাইকোর্টে আপিল শুনানি শুরু মাগুরার শিশু সুরক্ষা সংক্রান্ত অভিযোগ ও প্রাণহানির ঘটনায় হাইকোর্টে আপিল শুনানি শুরু সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিলেন দামেস্কের আদালত সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিলেন দামেস্কের আদালত পাবনার আটঘরিয়ায় টয়লেটের ট্যাংকি থেকে স্কুল শিক্ষিকা গীতা রানীর মরদেহ উদ্ধার পাবনার আটঘরিয়ায় টয়লেটের ট্যাংকি থেকে স্কুল শিক্ষিকা গীতা রানীর মরদেহ উদ্ধার

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.