• Mon. Feb 9th, 2026

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

 নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার করায় যমুনা নদী থেকে ৩ জেলে আটক 

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পাবনা বেড়ার যমুনা নদীতে মা ইলিশ শিকার করায় ৩ জেলেকে আটক করে বেড়া উপজেলা মৎস্য অধিদপ্তরের একটি আভিযানিক দল। 

 ৩১ অক্টোবর মঙ্গলবার বিকেল হতে সন্ধ্যা পর্যন্ত বেড়া উপজেলার যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করেন, উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ নাসির উদ্দিন। এ সময় সাথে ছিলেন, উপজেলা  মৎস্য অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তাবৃন্দ 

নগরবাড়ি নৌ পুলিশের সদস্যবৃন্দ এবং গণমাধ্যম কর্মীরা।    অভিযানের একপর্যায়ে কল্যাণপুর চর এলাকার যমুনা নদী হতে ৩জেলেকে আটক করা হয়। 

পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে  আটক হওয়া  প্রত্যেক জেলেকে ৫০০০ টাকা করে  সর্বমোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।  

উল্লেখ্য মা ইলিস রক্ষা অভিযান ২০২৩ সফল করতে বেড়া উপজেলা প্রশাসন  গত  ১২ অক্টোবর হতে ৩০ অক্টোবর পর্যন্ত ৯টি মোবাইল কোর্ট এর মাধ্যমে ৪০ জন জেলেকে  ১লক্ষ ২৮ হাজার টাকা জরিমানা, ২০ লক্ষ টাকার জব্দকৃত জাল পুরিয়ে বিনষ্ট  এবং ২৮ জন জেলের বিরুদ্ধে নিয়মিত  মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়। 

আলমগীর কবির পল্লব

 বেড়া উপজেলা প্রতিনিধি 

০১৭১০৮১৫৫৯৪

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *