• Mon. Feb 9th, 2026

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

প্রধান বিচারপতির বাসভবনে হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে পাবনার আইনজীবিরা।


রোববার দুপুরে পাবনা জেলা আইনজীবি বার সমিতির আয়োজনে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সকালে পাবনার কোর্ট ভবন এলাকায় বিক্ষোভ করে বার সমিতির কার্যালয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
জেলা আইনজীবি বার সমিতির সভাপতি আকতারুজ্জামান মুক্তার সভাপতিতে এবং সাধারণ সম্পাদক এ্যাড. আব্দুল আহাদ বাবুর সঞ্চলনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন আব্দুস সামাদ রতন, ওবায়দুল হক, খন্দকার আব্দুর রকিব, সাজ্জাদ ইকবাল লিটন, তৌফিক ইমাম খান, আহসান হাবিব হাসান, এ্যাড. রিজভী শাওন, আরেফা খানম শেফালি প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, বিচার বিভাগ সব্বোর্চ আস্থার জায়গা। প্রধানবিচার প্রতি দেশের মানৃুষের ভরসার এবং সম্মানীয় ব্যাক্তি। প্রধানবিচার প্রতির বাসায় হামলা মানেই রাষ্ট্রদ্রোহীতার শামিল। প্রধানবিচারপ্রতির বাসায় যারা হামলা করেছে তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্ঠান্তমুলক শাস্তি দেয়া হোক।

রফিকুল ইসলাম সুইট
পাবনা প্রতিনিধি
২৯ অক্টোবর ২০২৩
মোবাইল : ০১৭১৬৬০৫৯৩৮

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *