মনিরুজ্জামান মনির :
সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় পাবনার সুজানগর উপজেলার নাজিরগঞ্জে তিন জেলেকে আটক করেছে নাজিরগঞ্জ নৌ পুলিশ।
গতকাল ২৪ অক্টোবর রাত ৪ টায় নাজিরগঞ্জ নৌ পুলিশ ফাড়ির ইনচার্জ মো: সাইদুর রহমানের নেতৃত্বে পদ্মা নদীর গোপালপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, রাজবাড়ী জেলার কালুখালি উপজেলার রতনদিয়া ইউনিয়নের কৃষ্ঠনগর গ্রামের ইনসান মিয়ার ছেলে মো: জসিম মিয়া(৪০), একই ইউনিয়নের চর রাজপুর গ্রামের দবির মোল্লার ছেলে মো: জালাল মোল্লা(২৫) ও তার ভাই মো: আলাল মোল্লা(২২)।
এসময় এক হাজার মিটার কারেন্ট জাল ও একটি ইঞ্জিন চালিত নৌকা জব্দ করা হয়। এ ঘটনায় তিন জনকে আসামি করে একটি নিয়মিত মাললা দায়ের করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌ পুলিশ ফাড়ির ইনচার্জ মো: সাইদুর রহমান।
গত ২১ অক্টবর থেকে ২৪ অক্টবর পর্যন্ত মোট চার দিনে নাজিরগঞ্জ নৌ পুলিশের অভিযানে পদ্মানদী থেকে ৩০ জেলেকে আটক করা হয়। এসময় ৫ লক্ষ ৩ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল, ৩৩ কেজি ইলিশ ও ছোট বড় ৯টি নৌকা জব্দ করা হয়।
নাজিরগঞ্জ নৌ পুলিশ ফাড়ির ইনচার্জ মো: সাইদুর রহমান জানান, মা ইলিশ রাক্ষায় ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত মোট ২২ দিন ইলিশ আহরণ, বিপণন, ক্রয়-বিক্রয়, পরিবহন, মজুদ ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষনা করেছে সরকার। ২ নভেম্বর পর্যন্ত মা ইলিশ রক্ষায় নৌ পুলিশের অভিযান অব্যহত থাকবে।

