সুজানগর পৌরসভার ২০২৩-২৪ অর্থ বছরের ৭৭ কোটি টাকার বাজেট ঘোষণা

প্রকাশিত: 19 June 2023, 9:35:33 PM

পিপ : পাবনার সুজানগর পৌরসভার ২০২৩-২৪ অর্থবছরের জন্য সর্বমোট ৭৬ কোটি ৬২ লক্ষ ৫৪ হাজার আটশত ৭৪ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার পৌরসভাকক্ষে প্রস্তাবিত এ বাজেট ঘোষণা করেন পৌর মেয়র রেজাউল করিম রেজা। নির্বাচিত মেয়র হিসেবে এটি তার তৃতীয় বাজেট এবং সুজানগর পৌরসভার ২০তম বাজেট। বাজেট ঘোষণা উপলক্ষ্যে পৌর মেয়র রেজাউল করিম রেজার সভাপতিত্বে ও পৌরসভার নির্বাহী কর্মকর্তা গোলাম নবীর সঞ্চালনায় অনুষ্ঠিত বাজেট সভায় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, ব্যবসায়ীবৃন্দ,বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সাংবাদিকবৃন্দ,সুশীল সমাজের প্রতিনিধিগণ, পৌরসভার কাউন্সিলগণ ও পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণসহ স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।এবারের বাজেটে পাকা, আধা-পাকা,নতুন রাস্তা-ঘাট নির্মাণ ও সংস্কার, ড্রেন,ব্রীজ,কালভাট নির্মাণ ও সংস্কার, বৃক্ষ রোপন, স্যানিটেশন, শিক্ষা ও স্বাস্থ্য সহ সামাজিক উন্নয়ন খাতে উল্লেখযোগ্য ব্যয় বরাদ্ধ রাখা হয়েছে । বাজেট ঘোষণা অনুষ্ঠানে সুজানগর পৌর মেয়র রেজাউল করিম রেজা তিনি তার বক্তব্যে বলেন পৌরবাসীর নাগরিক সুবিধা প্রদান সহ সুজানগর পৌরসভাকে একটি মডেল টাউন হিসাবে গড়ে তুলতে চাই আর এ জন্য পৌরবাসীকে নিয়মিত পৌরকর পরিশোধ করার পাশাপাশি এ বাজেট বাস্তবায়নে পৌরসভার সকল স্তরের নাগরিকের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেন ।

আরও খবর

হালাল অর্থনীতিতে নতুন সম্ভাবনা দেখছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির হালাল অর্থনীতিতে নতুন সম্ভাবনা দেখছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির প্রতি তিনজন স্নাতকধারীর একজন বেকার থাকছেন এক বছরের বেশি সময় প্রতি তিনজন স্নাতকধারীর একজন বেকার থাকছেন এক বছরের বেশি সময় তরুণ উদ্যোক্তাদের জন্য ১ হাজার কোটি টাকার তহবিল: জামানত ছাড়াই মিলবে ১০ লাখ টাকা ঋণ তরুণ উদ্যোক্তাদের জন্য ১ হাজার কোটি টাকার তহবিল: জামানত ছাড়াই মিলবে ১০ লাখ টাকা ঋণ জ্বালানি খাতে আমদানিনির্ভরতার মাশুল: গ্যাস ও বিদ্যুৎ সংকটে জনদুর্ভোগ জ্বালানি খাতে আমদানিনির্ভরতার মাশুল: গ্যাস ও বিদ্যুৎ সংকটে জনদুর্ভোগ কাতার ও ওমানের অর্ধশতকের কূটনৈতিক সম্পর্ক: সমৃদ্ধ ঐতিহ্য ও ভবিষ্যতের নতুন দিগন্ত কাতার ও ওমানের অর্ধশতকের কূটনৈতিক সম্পর্ক: সমৃদ্ধ ঐতিহ্য ও ভবিষ্যতের নতুন দিগন্ত গরীবের হাসপাতালে চিকিৎসা নিলাম কেন? গরীবের হাসপাতালে চিকিৎসা নিলাম কেন? এক দশক পর চাটমোহর পৌরসভার বাজেট ঘোষণা এক দশক পর চাটমোহর পৌরসভার বাজেট ঘোষণা হিলি স্থলবন্দর দিয়ে বিপুল পরিমাণ কাঁচা মরিচ আমদানি হওয়ায়,দাম কমেছে দেশের বাজার হিলি স্থলবন্দর দিয়ে বিপুল পরিমাণ কাঁচা মরিচ আমদানি হওয়ায়,দাম কমেছে দেশের বাজার বিংশ শতাব্দীর সম্ভাবনাময় ক্যালিকো কটন মিল এখন ধ্বংস স্তূপ বিংশ শতাব্দীর সম্ভাবনাময় ক্যালিকো কটন মিল এখন ধ্বংস স্তূপ

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.