চায়না জাল বহনের দায়ে সাঁথিয়ায় করোতোয়া কুরিয়ার সার্ভিস সিলগালা : পুড়িয়ে দেওয়া হলো ৩০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল

প্রকাশিত: 19 June 2023, 9:33:58 PM

পিপ : চায়না জাল বহনের দায়ে সাঁথিয়ায় করোতোয়া কুরিয়ার সার্ভিস কে সিলগালা এবং পুড়িয়ে ফেলা হয়েছে ঐ কুরিয়ারে বহন করা ৩০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যঅজিষ্ট্রেট ও সাঁথিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.মনিরুজ্জামান অভিযান চালিয়ে উপজেলার করমজা ইউনিয়নের সিএন্ডবি এলাকায় অবস্থিত করতোয়া কুরিয়ার সার্ভিস থেকে ১২৬ বস্তা জাল জব্দ করেন এবং সেটা পুড়িয়ে ধবংস করে দেন। এ ঘটনায় সোমবার (১৯জুন) করতোয়া কুরিয়ার সার্ভিসকে সিলগালা এবং উপজেলার ধুলাউড়ি রুপসি গ্রামের সিএনজি চালক মোজাম খাঁর ছেলে মোস্তফা, আজমত আলীর ছেলে এনামুল,বলরাম কুমার চৌধুরির ছেলে রনজিত কুমারকে এবং করিমন চালক আয়নাল হকের ছেলে শাহিনসহ প্রত্যেককে এক হাজার টাকা করে মোট চার হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১৮জুন) রাত ১টার দিকে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সাঁথিয়া উপজেলা মৎস্য দপ্তর থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন। এ সময় প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা খাদেমুল ইসলাম এবং বেড়া ফায়ার সার্ভিসের সদস্যরা। অভিযানে ১২৬ বস্তা (৬২৫টি) চায়না দুয়ারী জালসহ ৩টি সিএনজি ও ১টি করিমন জব্দ করা হয়।
সাঁথিয়া উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মো.মনিরুজ্জামান জানান, জব্দকৃত চায়না দুয়ারী জালের আনুমানিক বাজার মূল্য প্রায় ৩০ লাখ টাকা। অবৈধ চায়না দুয়ারী জাল পরিবহন করে বিভিন্ন জায়গায় সরবরাহ করার অপরাধে করতোয়া কুরিয়ার সার্ভিসকে সিলগালা করা হয়েছে। মৎস্য আইন বাস্তবায়ন ও জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

আরও খবর

বিএনপি নেতা গুম ও নিরাপত্তা সংক্রান্ত ঘটনায় মামলার অভিযোগে জড়িত ব্যক্তি পুলিশ কর্মকর্তা অসিত কুমার ঝিনাইদহ বিএনপি নেতা গুম ও নিরাপত্তা সংক্রান্ত ঘটনায় মামলার অভিযোগে জড়িত ব্যক্তি পুলিশ কর্মকর্তা অসিত কুমার ঝিনাইদহ পাবনা বেড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ১০ লাখ টাকার জাল ও সরঞ্জাম জব্দ পাবনা বেড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ১০ লাখ টাকার জাল ও সরঞ্জাম জব্দ বরিশাল আদালত চত্বরে বিস্ফোরণ: আতঙ্ক ছড়ানোই মূল লক্ষ্য, বলছে পুলিশ বরিশাল আদালত চত্বরে বিস্ফোরণ: আতঙ্ক ছড়ানোই মূল লক্ষ্য, বলছে পুলিশ চার্জশীটের পরও দাপটে ঘুরছে ধর্ষণ-হত্যা মামলার প্রধান আসামি, এলাকাছাড়া নিহত তমার পরিবার চার্জশীটের পরও দাপটে ঘুরছে ধর্ষণ-হত্যা মামলার প্রধান আসামি, এলাকাছাড়া নিহত তমার পরিবার সুজানগরে অপহরণের ১৫ দিনেও উদ্ধার হয়নি ৬ষ্ঠ শ্রেণীর স্কুল ছাত্রী সুজানগরে অপহরণের ১৫ দিনেও উদ্ধার হয়নি ৬ষ্ঠ শ্রেণীর স্কুল ছাত্রী সংসদ সদস্য খন্দকার আবু আশফাকের স্বাক্ষর জাল করে ১০০ কোটি টাকা ঋণের চেষ্টা সংসদ সদস্য খন্দকার আবু আশফাকের স্বাক্ষর জাল করে ১০০ কোটি টাকা ঋণের চেষ্টা মাগুরার শিশু সুরক্ষা সংক্রান্ত অভিযোগ ও প্রাণহানির ঘটনায় হাইকোর্টে আপিল শুনানি শুরু মাগুরার শিশু সুরক্ষা সংক্রান্ত অভিযোগ ও প্রাণহানির ঘটনায় হাইকোর্টে আপিল শুনানি শুরু সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিলেন দামেস্কের আদালত সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিলেন দামেস্কের আদালত পাবনার আটঘরিয়ায় টয়লেটের ট্যাংকি থেকে স্কুল শিক্ষিকা গীতা রানীর মরদেহ উদ্ধার পাবনার আটঘরিয়ায় টয়লেটের ট্যাংকি থেকে স্কুল শিক্ষিকা গীতা রানীর মরদেহ উদ্ধার

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.