• Thu. Feb 12th, 2026

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের হত্যাকারীদের কঠোর শাস্তির দাবিতে পাবনা প্রেসক্লাবের মানববন্ধন

পিপ : ৭১ টেলিভিশন প্রতিনিধি ও বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের জামালপুর প্রতিনিধি গোলাম রাব্বানী নাদিমের হত্যারকারীদের কঠোর শাস্তির দাবিতে পাবনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা সাড়ে বারোটায় পাবনা প্রেসক্লাবের উদ্যোগে শহরের আব্দুল হামিদ সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান, প্রেসক্লাবের সহ-সভাপতি মীর্জা আজাদ, একুশে টেলিভিশন ও মানবজমিনের স্টাফ রির্পোটার রাজিউর রহমার রুমী, পাবনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আহমদ উল হক রানা, সাবেক সিনিয়র সহসভাপতি কামাল আহমেদ সিদ্দিকী, প্রেসক্লাব সদস্য কাজী মাহবুব মোর্শেদ বাবলা, আহমেদ হুমায়ুন কবীর তপু, মোস্তাফিজুর রহমান রাসেলসহ পাবনায় কর্মরত সাংবাদিকবৃন্দ। বক্তারা সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা কারীদের কঠোর শাস্তির দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *