• Thu. Feb 12th, 2026

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

উপদেষ্টা পরিষদের সভায় ব্লাষ্টকে আরও গতিশীল করার উপর গুরুত্বারোপ

পিপ : বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাষ্ট (ব্লাষ্ট) এর উপদেষ্টা পরিষদের সভা গতকাল রোববার পাবনা জেলা আইনজীবী সমিতির তৃতীয় তলায় ব্লাস্ট অফিসে অনুষ্ঠিত হয়।
ব্লাষ্ট এর উপদেষ্টা পরিষদের সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সভাপতি আখতারুজ্জামান মুক্তার সভাপতিত্বে এবং ব্লাষ্টের সমন্বয়কারী অ্যাডভোকেট আলমগীর হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, ব্লাষ্টের উপদেষ্টা পরিষদের সদস্য ও পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট শাজাহান আলী মন্ডল, সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ডা. রাম দুলাল ভৌমিক, পাবনা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি ফিরোজ খান, ওয়াইডব্লিউসিএ‘র সাধারণ সম্পাদিক হেনা গোস্বামী, সুচিতা সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক নাসরীন আখতার, নাজিরপুর উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোছা. নাজিরা খাতুন ও ব্লাষ্টের আইন কর্মকর্তা রেখা খাতুন।
সভায় ব্লাষ্টকে আরও গতিশীল করার উপর উপদেষ্টারা গুরুত্বারোপ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *