সুজানগরে সন্ত্রাসী হামলায় ইউপি চেয়ারম্যানসহ আহত ৮

প্রকাশিত: 27 June 2022, 10:39:56 AM

সংবাদদাতা ॥ পাবনার সুজানগর উপজেলার ভায়না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আ.লীগের সভাপতি আমিন উদ্দিনের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় চেয়ারম্যানসহ অন্তত ৮ জনকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। আহত ব্যক্তিরা পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রোববার সন্ধায় সুজানগর থানায় ভুক্তভোগী চেয়ারম্যানের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ দেওয়া হয়। এর আগে শনিবার বিকেলে ভায়না ইউনিয়নের কালিবাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহত অন্যরা হলেন- আজমল হোসেন (৩৮), সালমা খাতুন (৪০), সোহাগ হোসেন (৩২), আনিসুর রহমান (৪০), লোকমান হোসেন (৪১), ইব্রাহিম হোসেন (৩৮), শামসুল আলম (৩৫), সুজন হোসেন (২৭)। খোঁজ নিয়ে জানা গেছে, ভায়না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিন উদ্দিন বিকেলে সাড়ে ৫ টার দিকে মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলেন ওই সড়ক দিয়ে। আলম নামক এক ব্যক্তি তার ছোট ছেলের সাথে করে হেঁটে যাচ্ছিল, আমিন উদ্দিন মোটরসাইকেলের সাইট দিতে বলায় চেয়ারম্যানের উপর ক্ষিপ্ত হয়ে আলম হোসেন ও খোরশেদ আলমের নেতৃত্বে চেয়ারম্যানকে হত্যার উদ্দেশে দেশীয় অস্ত্র দিয়ে হামলা করা হয়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে চেয়ারম্যানের প্রতিপক্ষের লোকজন মুহুমুহু কয়েকটি ককটলে বিষ্ফোরণ ঘটায়। এ ঘটনায় আহতদের উদ্ধার করে প্রথমে সুজানগর উপজেলা স্বাস্থ্যকম্পেøক্সে ভর্তি করা হলে অবস্থার অবনতি হলে পাবনা জেনারেল হাসপাতাল ভর্তি করা হয়।
ভায়না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমিন উদ্দিন বলেন, গত ইউপি নির্বাচনে নৌকার প্রতিক নিয়ে নির্বাচন করায় আমার উপর দলের একটি অংশ ক্ষিপ্ত হয়ে আছে। আমার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করেও আমাকে হারাতে পারেনি। তখন থেকেই গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে একটি মহল। মাঝেমধ্যে তারা আমাকে সুযোগ বুঝে মারধর করার চেষ্টাও করে। সেদিন আমি বাজার থেকে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল সাইট দিতে বলায় তারা আমার উপর সন্ত্রাসী কায়দায় হামলা চালায়। এ ঘটনায় আমি নিরাপত্তাহীনতায় দিন পার করছি। থানায় লিখিত অভিযোগ দিয়েছি। হামলাকারী এলাকার চিহ্নিত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান তিনি।
সুজানগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান জানান, ঘটনার পরে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমান স্বাভাবিক পরিস্থিতি রয়েছে। উভয়পক্ষ থেকে অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর

বিএনপি নেতা গুম ও নিরাপত্তা সংক্রান্ত ঘটনায় মামলার অভিযোগে জড়িত ব্যক্তি পুলিশ কর্মকর্তা অসিত কুমার ঝিনাইদহ বিএনপি নেতা গুম ও নিরাপত্তা সংক্রান্ত ঘটনায় মামলার অভিযোগে জড়িত ব্যক্তি পুলিশ কর্মকর্তা অসিত কুমার ঝিনাইদহ পাবনা বেড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ১০ লাখ টাকার জাল ও সরঞ্জাম জব্দ পাবনা বেড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ১০ লাখ টাকার জাল ও সরঞ্জাম জব্দ বরিশাল আদালত চত্বরে বিস্ফোরণ: আতঙ্ক ছড়ানোই মূল লক্ষ্য, বলছে পুলিশ বরিশাল আদালত চত্বরে বিস্ফোরণ: আতঙ্ক ছড়ানোই মূল লক্ষ্য, বলছে পুলিশ চার্জশীটের পরও দাপটে ঘুরছে ধর্ষণ-হত্যা মামলার প্রধান আসামি, এলাকাছাড়া নিহত তমার পরিবার চার্জশীটের পরও দাপটে ঘুরছে ধর্ষণ-হত্যা মামলার প্রধান আসামি, এলাকাছাড়া নিহত তমার পরিবার সুজানগরে অপহরণের ১৫ দিনেও উদ্ধার হয়নি ৬ষ্ঠ শ্রেণীর স্কুল ছাত্রী সুজানগরে অপহরণের ১৫ দিনেও উদ্ধার হয়নি ৬ষ্ঠ শ্রেণীর স্কুল ছাত্রী সংসদ সদস্য খন্দকার আবু আশফাকের স্বাক্ষর জাল করে ১০০ কোটি টাকা ঋণের চেষ্টা সংসদ সদস্য খন্দকার আবু আশফাকের স্বাক্ষর জাল করে ১০০ কোটি টাকা ঋণের চেষ্টা মাগুরার শিশু সুরক্ষা সংক্রান্ত অভিযোগ ও প্রাণহানির ঘটনায় হাইকোর্টে আপিল শুনানি শুরু মাগুরার শিশু সুরক্ষা সংক্রান্ত অভিযোগ ও প্রাণহানির ঘটনায় হাইকোর্টে আপিল শুনানি শুরু সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিলেন দামেস্কের আদালত সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিলেন দামেস্কের আদালত পাবনার আটঘরিয়ায় টয়লেটের ট্যাংকি থেকে স্কুল শিক্ষিকা গীতা রানীর মরদেহ উদ্ধার পাবনার আটঘরিয়ায় টয়লেটের ট্যাংকি থেকে স্কুল শিক্ষিকা গীতা রানীর মরদেহ উদ্ধার

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.