আটঘরিয়া প্রতিনিধি ॥ আটঘরিয়ার একদন্ত বাজারের সহোদর দুই ব্যবসায়ীকে প্রতিপক্ষ ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে বলে জানা গেছে। আহতরা হলো জিতেন্দ্রনাথ কুন্ডুর ছেলে জীবন কুমার কুন্ডু ও নয়ন কুমার কুন্ডু। ঘটনা টি ঘটেছে শুক্রবার দুপুর ১২ টার দিকে। তাদেরকে গুরুতর আহত অবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। জীবন কুমারের মা জানান আমার ছেলেরা ঐ সময় দোকান থেকে বাড়ি ফিরছিল। বাড়ির পাশে এসে পৌঁছালে প্রতিবেশী নেপাল, তার স্ত্রী ও মেয়ে টুম্পা রানী পরিকল্পিত ভাবে আমার ছেলে দুটো কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। গুরুতর আহত অবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাথায় ৮/১০ টি করে সেলাই করা হয়েছে। অপর দিকে নেপাল কুমার জানান বৃহস্পতিবার জীবন কুমার আমার স্ত্রী কে শ্লীতাহানি করার চেষ্টা করে।
এবিষয়ে সাবেক চেয়ারম্যান ইসমাইল সরদার বিষয়টি সুরাহা করার চেষ্টা করেন। কিন্তু ঐদিন কোন সুরাহা হয় না। জীবন কুমারের মা জানান ঘটনা টি মিথ্যা বানোয়াট। আমার ছেলেকে ফাঁসানোর জন্য এই বদনাম দিচ্ছে।
একদন্ত বাজারের সহোদর দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম
প্রকাশিত: 26 June 2022, 10:25:46 AM
আরও খবর
বিএনপি নেতা গুম ও নিরাপত্তা সংক্রান্ত ঘটনায় মামলার অভিযোগে জড়িত ব্যক্তি পুলিশ কর্মকর্তা অসিত কুমার ঝিনাইদহ
পাবনা বেড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ১০ লাখ টাকার জাল ও সরঞ্জাম জব্দ
বরিশাল আদালত চত্বরে বিস্ফোরণ: আতঙ্ক ছড়ানোই মূল লক্ষ্য, বলছে পুলিশ
চার্জশীটের পরও দাপটে ঘুরছে ধর্ষণ-হত্যা মামলার প্রধান আসামি, এলাকাছাড়া নিহত তমার পরিবার
সুজানগরে অপহরণের ১৫ দিনেও উদ্ধার হয়নি ৬ষ্ঠ শ্রেণীর স্কুল ছাত্রী
সংসদ সদস্য খন্দকার আবু আশফাকের স্বাক্ষর জাল করে ১০০ কোটি টাকা ঋণের চেষ্টা
মাগুরার শিশু সুরক্ষা সংক্রান্ত অভিযোগ ও প্রাণহানির ঘটনায় হাইকোর্টে আপিল শুনানি শুরু
সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিলেন দামেস্কের আদালত
পাবনার আটঘরিয়ায় টয়লেটের ট্যাংকি থেকে স্কুল শিক্ষিকা গীতা রানীর মরদেহ উদ্ধার

আপনার কমেন্ট লিখুন