আটঘরিয়া প্রতিনিধি ॥ পাবনার আটঘরিয়ায় মা সূর্য খাতুন (৪০) কে পিটিয়ে হত্যার পর মুখে বিষ ঢেলে আত্মহত্যার প্রচারনার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। থানা পুলিশ মঙ্গলবার রাত ১১টার দিকে নিহতের মৃতদেহ উদ্ধার করেছে। ঘটনাটি ঘটেছে, উপজেলার দেবোত্তর ইউনিয়নের শ্রীকান্তপুর পুকুরপাড়া গ্রামে। সূর্য খাতুন পুকুরপাড়া গ্রামের সিফাত প্রাং এর স্ত্রী ও চকতারাপাশা গ্রামের মৃত আব্দুল জব্বারের মেয়ে।
নিহতের স্বজন ও এলাকাবাসীর অভিযোগ, ছেলে সাইদুল (২৮) প্রায়ই টাকার জন্য মা’কে মারধর করত। এরই এক পর্যায়ে মঙ্গলবার সন্ধায় ছেলে সাইদুল তার মাকে বেদম মারপিট করে গুরুত্বর আহত করে। এরই এক পর্যায়ে সূর্য খাতুন সজ্ঞাহীন হয়ে পড়লে মুখে বিষ ঢেলে আতœহত্যা প্রচারনা চালিয়।
এ বিষয়ে নিহতের ভাই রওশন আলী অভিযোগ করে বলেন, তার বোনকে প্রায়ই ছেলে সাইদুল টাকার জন্য তার মা’কে মারপিট করত। এ ঘটনা একাধিকবার এলাকায় গ্রাম্য শালিশি বৈঠক হয়। তার অভিযোগ, বেদম মারপিট করে তার বোনকে হত্যা করা হয়েছে। বোন হত্যার বিচার দাবী করেন তিনি।
আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত রির্পোট হাতে পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আটঘরিয়ায় মা’কে পিটিয়ে হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে
প্রকাশিত: 16 June 2022, 12:42:56 PM
আরও খবর
বিএনপি নেতা গুম ও নিরাপত্তা সংক্রান্ত ঘটনায় মামলার অভিযোগে জড়িত ব্যক্তি পুলিশ কর্মকর্তা অসিত কুমার ঝিনাইদহ
পাবনা বেড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ১০ লাখ টাকার জাল ও সরঞ্জাম জব্দ
বরিশাল আদালত চত্বরে বিস্ফোরণ: আতঙ্ক ছড়ানোই মূল লক্ষ্য, বলছে পুলিশ
চার্জশীটের পরও দাপটে ঘুরছে ধর্ষণ-হত্যা মামলার প্রধান আসামি, এলাকাছাড়া নিহত তমার পরিবার
সুজানগরে অপহরণের ১৫ দিনেও উদ্ধার হয়নি ৬ষ্ঠ শ্রেণীর স্কুল ছাত্রী
সংসদ সদস্য খন্দকার আবু আশফাকের স্বাক্ষর জাল করে ১০০ কোটি টাকা ঋণের চেষ্টা
মাগুরার শিশু সুরক্ষা সংক্রান্ত অভিযোগ ও প্রাণহানির ঘটনায় হাইকোর্টে আপিল শুনানি শুরু
সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিলেন দামেস্কের আদালত
পাবনার আটঘরিয়ায় টয়লেটের ট্যাংকি থেকে স্কুল শিক্ষিকা গীতা রানীর মরদেহ উদ্ধার

আপনার কমেন্ট লিখুন