ডেস্ক নিউজ ॥ পরিবেশ দূষণকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম পরিবেশ অধিদফতরের ওয়েবসাইট ও প্রেস বিজ্ঞপ্তিতে এক সপ্তাহের মধ্যে প্রকাশ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে আদালতের আদেশ বাস্তবায়ন করে দুই সপ্তাহের মধ্যে এ বিষয়ে অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে বলেছেন আদালত। এছাড়াও দূষণকারীদের নাম প্রকাশে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না এবং নাম প্রকাশে কেন নির্দেশ দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। চার সপ্তাহের মধ্যে বন ও পরিবেশ মন্ত্রণালয় সচিব, তথ্য মন্ত্রণালয় সচিব, পরিবেশ অধিদফতরের মহাপরিচালকসহ সাতজনকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে। সোমবার (১৩ জুন) বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মহি উদ্দিন শামীমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এসব আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল নাসিম ইসলাম রাজু। তথ্য অধিকার আইনের ৬ (১) এবং পরিবেশ আইনের ৪(২) (চ) ধারার বিধান অনুসারে কর্তৃপক্ষ দূষণকারীদের সকল তথ্য প্রকাশ করতে আইনগতভাবে বাধ্য।
পরিবেশ দূষণকারীদের নাম ওয়েবসাইটে প্রকাশের নির্দেশ হাইকোর্টের
প্রকাশিত: 14 June 2022, 9:48:43 AM
আরও খবর
বিএনপি নেতা গুম ও নিরাপত্তা সংক্রান্ত ঘটনায় মামলার অভিযোগে জড়িত ব্যক্তি পুলিশ কর্মকর্তা অসিত কুমার ঝিনাইদহ
পাবনা বেড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ১০ লাখ টাকার জাল ও সরঞ্জাম জব্দ
বরিশাল আদালত চত্বরে বিস্ফোরণ: আতঙ্ক ছড়ানোই মূল লক্ষ্য, বলছে পুলিশ
চার্জশীটের পরও দাপটে ঘুরছে ধর্ষণ-হত্যা মামলার প্রধান আসামি, এলাকাছাড়া নিহত তমার পরিবার
সুজানগরে অপহরণের ১৫ দিনেও উদ্ধার হয়নি ৬ষ্ঠ শ্রেণীর স্কুল ছাত্রী
সংসদ সদস্য খন্দকার আবু আশফাকের স্বাক্ষর জাল করে ১০০ কোটি টাকা ঋণের চেষ্টা
মাগুরার শিশু সুরক্ষা সংক্রান্ত অভিযোগ ও প্রাণহানির ঘটনায় হাইকোর্টে আপিল শুনানি শুরু
সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিলেন দামেস্কের আদালত
পাবনার আটঘরিয়ায় টয়লেটের ট্যাংকি থেকে স্কুল শিক্ষিকা গীতা রানীর মরদেহ উদ্ধার

আপনার কমেন্ট লিখুন