ডেস্ক নিউজ ॥ দেশের ইতিহাসে এবার সবচেয়ে বেশি টাকার বাজেট দিয়েছে শেখ হাসিনার সরকার, তাতেই মির্জা ফখরুলসহ বিএনপি নেতাদের মুখে শ্রাবণের কালো মেঘের ছায়া পড়েছে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার (১০ জুন) সকালে মিরপুর শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ প্রাঙ্গণে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের দারুসসালাম থানা এবং ৯ ও ১০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনে এসব কথা বলেন। লুটপাট আর মিথ্যাচার বিএনপির অস্থিমজ্জায় মিশে আছে বলে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, মিথ্যাচার আর লুটপাটের ওপর যদি নোবেল পুরস্কার থাকত, তাহলে বিএনপি মহাসচিব তা পেতেন। বিএনপি মহাসচিবের কাছে প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, দেশে পদ্মা সেতু, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, কর্ণফুলী টানেলসহ বিভিন্ন বড় বড় প্রকল্প নির্মাণ করায় শেখ হাসিনার কী অপরাধ? নিরপেক্ষ সরকার ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না— বিএনপি নেতাদের এমন বক্তব্য প্রসঙ্গে আ.লীগ সাধারণ সম্পাদক পাল্টা প্রশ্ন রেখে বলেন, খালেদা জিয়া একসময় বলেছিলেন— শিশু ও পাগল ছাড়া দেশে নিরপেক্ষ কেউ নেই, তাহলে বিএনপি কি পাগল ও শিশুকে দিয়ে নিরপেক্ষ সরকার বানাতে চায়?
ইতিহাসের সবচেয়ে বড় বাজেটে বিএনপির মুখে শ্রাবণের মেঘ -কাদের
প্রকাশিত: 11 June 2022, 11:14:13 AM
আরও খবর
হালাল অর্থনীতিতে নতুন সম্ভাবনা দেখছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির
প্রতি তিনজন স্নাতকধারীর একজন বেকার থাকছেন এক বছরের বেশি সময়
তরুণ উদ্যোক্তাদের জন্য ১ হাজার কোটি টাকার তহবিল: জামানত ছাড়াই মিলবে ১০ লাখ টাকা ঋণ
জ্বালানি খাতে আমদানিনির্ভরতার মাশুল: গ্যাস ও বিদ্যুৎ সংকটে জনদুর্ভোগ
কাতার ও ওমানের অর্ধশতকের কূটনৈতিক সম্পর্ক: সমৃদ্ধ ঐতিহ্য ও ভবিষ্যতের নতুন দিগন্ত
গরীবের হাসপাতালে চিকিৎসা নিলাম কেন?
এক দশক পর চাটমোহর পৌরসভার বাজেট ঘোষণা
হিলি স্থলবন্দর দিয়ে বিপুল পরিমাণ কাঁচা মরিচ আমদানি হওয়ায়,দাম কমেছে দেশের বাজার
বিংশ শতাব্দীর সম্ভাবনাময় ক্যালিকো কটন মিল এখন ধ্বংস স্তূপ

আপনার কমেন্ট লিখুন