আনোয়ার হোসেন ॥ পাবনা সদর উপজেলার পশ্চিম সাধুপাড়ায় দীর্ঘদিন যাবৎ অবৈধ পলিথিনে এলাকা সয়লাব হয়ে গেছে। এ যেন দেখার কেউ নেই। পাবনা সদর থানার মধ্যে কয়েকটি অবৈধ পলিথিন কারখানার সন্ধান পাওয়া গেছে। এর মধ্যে শালগাড়িয়া ফরেস্টের পিছনে, পশ্চিম সাধুপাড়ার কারখানায় পলিথিন তৈরী করে গোডাউনে জমা রেখে এলাকার বিভিন্ন দোকানে সরবরাহ করা হচ্ছে। যত্রতত্র এসব পলিথিন এলাকার পরিবেশ নষ্ট করলেও এ ব্যাপারে পরিবেশ অধিদপ্তরের কোন মাথা ব্যাথা নেই।
