ডেস্ক নিউজ ॥ মানুষ ও পশুচিকিৎসায় ব্যবহৃত ৮ পদের ওষুধের নিবন্ধন বাতিল করেছে বাংলাদেশ ঔষধ প্রশাসন অধিদফতর। গত ১৬ মে ঔষধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মো. ইউসুফ স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ড্রাগ কন্ট্রোল কমিটির ২৫৩তম সভায় এ ওষুধগুলোর নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত হয়েছে। এ অবস্থায় এসব ওষুধ যেসব প্রতিষ্ঠানের অনুকূলে নিবন্ধন দেয়া হয়েছিল। সেসব প্রতিষ্ঠানের উলি´খিত পদগুলোর নিবন্ধন বাতিল করার জন্য এবার নির্দেশ দেয়া হলো।
মানুষের চিকিৎসায় ব্যবহৃত ওষুধগুলোর মধ্যে রয়েছে
র ্যাবেপ্রাজল সোডিয়াম ইন্টেরিক কোটেড পেলেটস ৮.৫% ডবি´উ/ডবি´উ পিএইচ গ্রেড ২৩৫.২৯৪ মিলিগ্রাম, ব্রমেলেইন ৫০ এমজি প´াস টি ১ মিলিগ্রাম ট্যাবলেট ব্রমেলেইন ইউএসপি ৫০ মিলিগ্রাম প´াস ট্রিপসিন বিপি ১ মিলিগ্রাম, অ্যাস্টাক্সান্থিন আইএনএন ২ মিলিগ্রাম এবং অ্যাস্টাক্সান্থিন আইএনএন ৪ মিলিগ্রাম।
পশুচিকিৎসায় ব্যবহৃত ওষুধের পদগুলোর মধ্যে রয়েছে
সেফট্রিয়াক্সন (সোডিয়াম) (ভেট) ইনজেকশন ও সেফট্রিয়াক্সন ০.২৫ জি ইউএসপি/ভায়াল, লেভোফ্লক্সাসিন হেমিহাইড্রেট ১০.২৫ গ্রাম ইকুইভ্যালেন্ট টু লেভোফ্লক্সাসিন ১০ গ্রাম/১০০ সলিউশন (১০%) ওরাল সলিউশন, মহাবিপন্ন শকুন রক্ষার্থে ক্ষতিকর সব ডোজেস ফরমের ভেটেরিনারি ওষুধ কিটোয়োফেন এবং প্রাণিচিকিৎসায় কলিস্টিন জাতীয় ওষুধের সব ডোসেজ ফরম। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য বাংলাদেশ ঔষধ শিল্প সমিতি ও সংশি´ষ্ট নথি শাখাকে নির্দেশনা দেয়া হয়েছে।
দেশে ৮ পদের ওষুধের নিবন্ধন বাতিল
প্রকাশিত: 5 June 2022, 10:28:06 AM
আরও খবর
ফরিদপুরের ডেমরায় অর্ধশতাধিক কারখানায় তৈরি হচ্ছে ভেজাল ঘি ও কেমিক্যাল মিশ্রিত দুধ
ডোনাল্ড ট্রাম্পের শারীরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন: স্বাধীন চিকিৎসা প্যানেল গঠনের পরামর্শ বিশেষজ্ঞের
প্রথম দেখায় প্রেম: বিজ্ঞান কী বলছে এই তীব্র অনুভূতির পেছনে?
ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র্যাবিস ভ্যাকসিন বিতরণ
গরীবের হাসপাতালে চিকিৎসা নিলাম কেন?
বাংলাদেশে স্বাস্থ্যঝুঁকি বাড়ছে: গড় আয়ু কমে যেতে পারে ১০ থেকে ১৫ বছর
শিমুল বিশ্বাসের আশু রোগমুক্তি কামনায় পাবনা জেলা ট্রাক মালিক গ্রুপের দোয়া মাহফিল

আপনার কমেন্ট লিখুন