সাঁথিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে মসজিদের ইমামের মৃত্যু

প্রকাশিত: 22 June 2022, 10:38:06 AM

সাঁথিয়া প্রতিনিধি ॥ পাবনার সাঁথিয়ায় বিদ্যুৎ স্পর্শে মসজিদের ইমাম ও কোরআনের হাফেজ জোবায়ের হোসেন (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার রাত ৮ টার দিকে উপজেলার গৌরীগ্রাম ইউনিয়নের সাতানির চর গ্রামে । জুবায়ের ওই গ্রামের ওসমান গণির বড়

ছেলে। সে সাঁথিয়ার বোয়াইলমারী কামিল মাদরাসার আলিম শ্রেণীর ছাত্র। জানা গেছে, হাফেজ জোবায়ের সাতানির চর দক্ষিণ পাড়া জামে মসজিদে মাগরিবের নামাজ শেষ করে বাড়ি এসে নিজ ঘরের ফ্যান ঠিক করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মেঝেতে পড়ে থাকে। ছোট ভাই দেখে চিৎকার দিলে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে রাত সাড়ে আটটার দিকে সাঁথিয়া হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাফেজ জোবায়েরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তাকে দেখার জন্য হাসপাতালে মানুষের ভীড় লক্ষ্য করা যায়। মঙ্গলবার সকাল ৯টায় গৌরীগ্রাম উম্মে কুলছুম বালিকা উচ্চ বিদ্যায়লয় মাঠে জানাযা নামাজ শেষে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে। তার এ অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও খবর

পাবনার আটঘরিয়ায় কিশোরীর আত্মহত্যাপারিবারিক অভিমানে গলায় ওড়না পেঁচিয়ে মৃত্যু পাবনার আটঘরিয়ায় কিশোরীর আত্মহত্যাপারিবারিক অভিমানে গলায় ওড়না পেঁচিয়ে মৃত্যু আটঘরিয়ায় তিন মোটরসাইকেলের ভ’য়া’বহ সং’ঘ’র্ষ:নারীসহ আহত ৪ আটঘরিয়ায় তিন মোটরসাইকেলের ভ’য়া’বহ সং’ঘ’র্ষ:নারীসহ আহত ৪ হাজিরহাটে সড়ক দুর্ঘটনায় সাইকেল আরোহীর মৃত্যু হাজিরহাটে সড়ক দুর্ঘটনায় সাইকেল আরোহীর মৃত্যু ভাঙ্গুড়ায় নসিমনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ভাঙ্গুড়ায় নসিমনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত সাঁথিয়ায় অজ্ঞাত বৃদ্ধের মৃত্যুর ঘটনা, পরিচয় উদ্ঘাটনে চেষ্টা চালাচ্ছে প্রশাসন সাঁথিয়ায় অজ্ঞাত বৃদ্ধের মৃত্যুর ঘটনা, পরিচয় উদ্ঘাটনে চেষ্টা চালাচ্ছে প্রশাসন পাবনার সাংবাদিক কন্যা জাবি শিক্ষক জান্নাতুলের দাফন সম্পন্ন পাবনার সাংবাদিক কন্যা জাবি শিক্ষক জান্নাতুলের দাফন সম্পন্ন পাবনার ফরিদপুরে ট্রাক-মোটরসাইকেল সং/ঘ’র্ষে মা-মেয়ে নি’হ’ত, আ’হ’ত বাবা পাবনার ফরিদপুরে ট্রাক-মোটরসাইকেল সং/ঘ’র্ষে মা-মেয়ে নি’হ’ত, আ’হ’ত বাবা রাজশাহীতে পিস্তল ‘মেরামত’ করতে গিয়ে পুলিশের এসআই গুলিবিদ্ধ রাজশাহীতে পিস্তল ‘মেরামত’ করতে গিয়ে পুলিশের এসআই গুলিবিদ্ধ বগুড়ার শেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে নারী নিহত, কনস্ট্রাকশন কোম্পানির বিরুদ্ধে মামলা বগুড়ার শেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে নারী নিহত, কনস্ট্রাকশন কোম্পানির বিরুদ্ধে মামলা

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.