র‌্যাব-১২’র অভিযানে ৮১ কেজি গাঁজাসহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার, ট্রাক জব্দ।

প্রকাশিত: 22 August 2024, 4:43:17 PM

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

১।        এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন বিপিএম, পিপিএম, অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর দিকনির্দেশনায় গত ২১ আগষ্ট ২০২৪ খ্রিঃ বিকাল ১৭.৩০ ঘটিকায় র‌্যাব-১২’র ব্যাটালিয়ন সদর কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল “সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানাধীন চরহামকুড়িয়া গ্রামস্থ সিরাজগঞ্জ-রাজশাহীগামী মহাসড়কের উপর” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৮১ কেজি গাঁজাসহ ০৩ জন মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তাদের সাথে থাকা মাদকদ্রব্য গাঁজা বহন ও ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০১টি ট্রাক, ০৫টি মোবাইল ফোন এবং নগদ ১০,৫২৫ টাকা জব্দ করা হয়।

২।        গ্রেফতারকৃত আসামিগণ ১। মোঃ মাইনুল ইসলাম (২৯), পিতা-মোঃ বাবর আলী, সাং-রড়মত্তপাড়া, ২। মোঃ ফারুক হোসেন (২৮), পিতা-আব্দুল গফফার আলী, সাং-বেজোড়া, এবং ৩। মোঃ জুবাইর ইসলাম (২০), পিতা-মোঃ সাইদুল ইসলাম, সাং-কর্ণহার, সর্ব থানা-কর্ণহার, জেলা-রাজশাহী।

৩।        প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামিগণ দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় তাদের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে ট্রাক যোগে মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় করে আসছিল।

৪।        গ্রেফতারকৃত আসামিগণের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

এ ধরণের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর।

র‌্যাব-১২ কে তথ্য দিন – মাদক , অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

বিশেষ দ্রষ্টব্যঃ উপরোক্ত সংবাদ বিজ্ঞপ্তিটি ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়াতে প্রদর্শনের জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হলো।

আরও খবর

ফরিদপুরের ডেমরায় অর্ধশতাধিক কারখানায় তৈরি হচ্ছে ভেজাল ঘি ও কেমিক্যাল মিশ্রিত দুধ ফরিদপুরের ডেমরায় অর্ধশতাধিক কারখানায় তৈরি হচ্ছে ভেজাল ঘি ও কেমিক্যাল মিশ্রিত দুধ বিএনপি নেতা গুম ও নিরাপত্তা সংক্রান্ত ঘটনায় মামলার অভিযোগে জড়িত ব্যক্তি পুলিশ কর্মকর্তা অসিত কুমার ঝিনাইদহ বিএনপি নেতা গুম ও নিরাপত্তা সংক্রান্ত ঘটনায় মামলার অভিযোগে জড়িত ব্যক্তি পুলিশ কর্মকর্তা অসিত কুমার ঝিনাইদহ পাবনা বেড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ১০ লাখ টাকার জাল ও সরঞ্জাম জব্দ পাবনা বেড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ১০ লাখ টাকার জাল ও সরঞ্জাম জব্দ বরিশাল আদালত চত্বরে বিস্ফোরণ: আতঙ্ক ছড়ানোই মূল লক্ষ্য, বলছে পুলিশ বরিশাল আদালত চত্বরে বিস্ফোরণ: আতঙ্ক ছড়ানোই মূল লক্ষ্য, বলছে পুলিশ চার্জশীটের পরও দাপটে ঘুরছে ধর্ষণ-হত্যা মামলার প্রধান আসামি, এলাকাছাড়া নিহত তমার পরিবার চার্জশীটের পরও দাপটে ঘুরছে ধর্ষণ-হত্যা মামলার প্রধান আসামি, এলাকাছাড়া নিহত তমার পরিবার সুজানগরে অপহরণের ১৫ দিনেও উদ্ধার হয়নি ৬ষ্ঠ শ্রেণীর স্কুল ছাত্রী সুজানগরে অপহরণের ১৫ দিনেও উদ্ধার হয়নি ৬ষ্ঠ শ্রেণীর স্কুল ছাত্রী বেড়ায় অবাধে তৈরি ও বিক্রি হচ্ছে নিষিদ্ধ ‘চায়না দুয়ারী’ জাল বেড়ায় অবাধে তৈরি ও বিক্রি হচ্ছে নিষিদ্ধ ‘চায়না দুয়ারী’ জাল সংসদ সদস্য খন্দকার আবু আশফাকের স্বাক্ষর জাল করে ১০০ কোটি টাকা ঋণের চেষ্টা সংসদ সদস্য খন্দকার আবু আশফাকের স্বাক্ষর জাল করে ১০০ কোটি টাকা ঋণের চেষ্টা মাগুরার শিশু সুরক্ষা সংক্রান্ত অভিযোগ ও প্রাণহানির ঘটনায় হাইকোর্টে আপিল শুনানি শুরু মাগুরার শিশু সুরক্ষা সংক্রান্ত অভিযোগ ও প্রাণহানির ঘটনায় হাইকোর্টে আপিল শুনানি শুরু

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.