যমুনায় ইলিশ না ধরার প্রতিজ্ঞা জেলেদের

প্রকাশিত: 10 October 2024, 10:05:26 AM

সিরাজগঞ্জ সদরে যমুনা নদীতে ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত (২২ দিন) ইলিশ না ধরার প্রতিজ্ঞা নিয়েছেন জেলেরা। যমুনায় নিয়মিত মাছ শিকার করা শতাধিক জেলে হাত তুলে এ প্রতিজ্ঞা নেন।

বুধবার (৯ অক্টোবর) দুপুরে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়ন প্রাঙ্গণে ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৪’ সফলকরণের লক্ষ্যে জনসচেতনতা সভা ও মৎস্যজীবীদের ভিজিএফ চাল বিতরণকালে এ প্রতিজ্ঞা করেন তারা।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা শাহীনূর রহমান। তিনি তার বক্তব্যে মা ইলিশ সংরক্ষণ এবং প্রজনন মৌসুমে ইলিশ ধরা বন্ধে জনসচেতনতা বাড়ানোর গুরুত্ব তুলে ধরেন এবং উপস্থিত সবাইকে এ বিষয়ে সহযোগিতা করার আহ্বান জানান।জেলেরা প্রতিজ্ঞা করে বলেন, আমরা কোনো অন্যায় কাজের সঙ্গে জড়িত থাকতে চাই না। সরকারি কর্মসূচিতে সহযোগিতা করে মা ইলিশ রক্ষা করতে চাই।এসময় সিরাজগঞ্জ সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আনোয়ার হোসেন, সহকারী মৎস্য কর্মকর্তা আমজাদ হোসেন ও ক্ষেত্র সহকারী গোলাম রাব্বিসহ জেলেরা উপস্থিত ছিলেন।

আরও খবর

ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চলাচলের প্রস্তুতি দেখতে রেলস্টেশন পরিদর্শন ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চলাচলের প্রস্তুতি দেখতে রেলস্টেশন পরিদর্শন বিশ্বমঞ্চে পাবনার আকাদুল্লাহ বিশ্বমঞ্চে পাবনার আকাদুল্লাহ মানুষের আস্থার নাম এড. শিমুল বিশ্বাস এমপি মানুষের আস্থার নাম এড. শিমুল বিশ্বাস এমপি ‘সস্তা শ্রমের’ তকমা মুছে মধ্যপ্রাচ্যে ‘ব্র্যান্ড বাংলাদেশ’ প্রতিষ্ঠা: চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ ও আমাদের নতুন রণকৌশল ‘সস্তা শ্রমের’ তকমা মুছে মধ্যপ্রাচ্যে ‘ব্র্যান্ড বাংলাদেশ’ প্রতিষ্ঠা: চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ ও আমাদের নতুন রণকৌশল কাতারে গৃহহীন বিড়ালের সংকট: কেনাকাটা নয়, দত্তক ও বন্ধ্যাকরণেই মিলবে সমাধান কাতারে গৃহহীন বিড়ালের সংকট: কেনাকাটা নয়, দত্তক ও বন্ধ্যাকরণেই মিলবে সমাধান জনবান্ধব পুলিশিংয়ে আস্থার প্রতীক হয়ে উঠছেন এসপি ছুফি উল্লাহ জনবান্ধব পুলিশিংয়ে আস্থার প্রতীক হয়ে উঠছেন এসপি ছুফি উল্লাহ পাবনায় বিএমডিএ’র চেয়ারম্যান হাসান জাফির তুহিনকে গণসংবর্ধনা পাবনায় বিএমডিএ’র চেয়ারম্যান হাসান জাফির তুহিনকে গণসংবর্ধনা ২৭ বছরেও সংস্কারহীন চাটমোহরের কমলা নদীর নির্মিত ফুট ব্রিজ, ঝুঁকিতে ২০ গ্রামের মানুষ ২৭ বছরেও সংস্কারহীন চাটমোহরের কমলা নদীর নির্মিত ফুট ব্রিজ, ঝুঁকিতে ২০ গ্রামের মানুষ পাবনা সদরে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে বড় বরাদ্দ, ৮০টির বেশি প্রকল্প অনুমোদন পাবনা সদরে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে বড় বরাদ্দ, ৮০টির বেশি প্রকল্প অনুমোদন

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.