পাবনা সদরে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে বড় বরাদ্দ, ৮০টির বেশি প্রকল্প অনুমোদন

প্রকাশিত: 17 April 2026, 8:19:31 PM


মোঃ সিয়াম
২০২৫-২০২৬ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে পাবনা সদর উপজেলায় ব্যাপক উন্নয়ন প্রকল্প অনুমোদন করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের আওতায় বাস্তবায়নযোগ্য এসব প্রকল্পে রাস্তা নির্মাণ ও সংস্কার, মসজিদ-মাদ্রাসা উন্নয়ন এবং বিভিন্ন জনকল্যাণমূলক অবকাঠামো উন্নয়নে বড় অঙ্কের অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পাবনা সদর উপজেলায় ধাপে ধাপে ৮০টিরও বেশি প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রথম পর্যায়ে ৩৯টি প্রকল্পের বিপরীতে ৮৭,০৭,২২৩.৪৫ টাকা বরাদ্দ দেওয়া হয়। পরবর্তীতে নতুন তালিকায় আরও প্রকল্প যুক্ত হওয়ায় মোট বরাদ্দ প্রায় এক কোটিরও বেশি টাকায় দাঁড়িয়েছে।
প্রকল্পগুলোর মধ্যে অধিকাংশই গ্রামীণ সড়ক উন্নয়ন সংশ্লিষ্ট। বিভিন্ন ইউনিয়নের গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক, কাঁচা রাস্তা সংস্কার, ইটের সলিং ও সিসি ঢালাইয়ের মাধ্যমে যাতায়াত ব্যবস্থার উন্নয়ন করা হবে। পাশাপাশি মসজিদ, মাদ্রাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানের মেরামত ও পুনঃনির্মাণের জন্যও উল্লেখযোগ্য বরাদ্দ রাখা হয়েছে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদ চত্বর এবং জনসেবামূলক স্থাপনার উন্নয়ন কাজও অন্তর্ভুক্ত রয়েছে।
মালিগাছা, দাপুনিয়া, গয়েশপুর, আতাইকুলা, হিমাইতপুর, ভাঁড়ারা, দোগাছী, সাদুল্লাপুরসহ উপজেলার প্রায় সব ইউনিয়নে এসব উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে। দীর্ঘদিন ধরে অবহেলিত অনেক সড়ক এই প্রকল্পের আওতায় সংস্কার করা হবে, যা স্থানীয় জনগণের যাতায়াতে স্বস্তি আনবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন স্থানীয় সামাজিক ও ধর্মীয় কার্যক্রমে ইতিবাচক প্রভাব ফেলবে।
প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বরাদ্দকৃত অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে কঠোর তদারকি রাখা হবে এবং দ্রুত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়ন শুরু করা হবে।
স্থানীয় বাসিন্দারা আশা করছেন, এসব উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে পাবনা সদরের গ্রামীণ অবকাঠামোর দৃশ্যমান উন্নয়ন হবে এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মান আরও উন্নত হবে।

আরও খবর

ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চলাচলের প্রস্তুতি দেখতে রেলস্টেশন পরিদর্শন ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চলাচলের প্রস্তুতি দেখতে রেলস্টেশন পরিদর্শন মানুষের আস্থার নাম এড. শিমুল বিশ্বাস এমপি মানুষের আস্থার নাম এড. শিমুল বিশ্বাস এমপি ‘সস্তা শ্রমের’ তকমা মুছে মধ্যপ্রাচ্যে ‘ব্র্যান্ড বাংলাদেশ’ প্রতিষ্ঠা: চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ ও আমাদের নতুন রণকৌশল ‘সস্তা শ্রমের’ তকমা মুছে মধ্যপ্রাচ্যে ‘ব্র্যান্ড বাংলাদেশ’ প্রতিষ্ঠা: চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ ও আমাদের নতুন রণকৌশল জনবান্ধব পুলিশিংয়ে আস্থার প্রতীক হয়ে উঠছেন এসপি ছুফি উল্লাহ জনবান্ধব পুলিশিংয়ে আস্থার প্রতীক হয়ে উঠছেন এসপি ছুফি উল্লাহ চরতারাপুরে মোহাম্মদীয়া জামে মসজিদের নির্মাণকাজের উদ্বোধন করলেন শিমুল বিশ্বাস চরতারাপুরে মোহাম্মদীয়া জামে মসজিদের নির্মাণকাজের উদ্বোধন করলেন শিমুল বিশ্বাস পাবনা হোমিওপ্যাথি কলেজে নতুন কমিটির পরিচিতি ও উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত পাবনা হোমিওপ্যাথি কলেজে নতুন কমিটির পরিচিতি ও উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত ডেক্সগু সহ মশা বাহিত রোগ প্রতিরোধে পাবনায় মশক নিধন অভিযান শুরু ডেক্সগু সহ মশা বাহিত রোগ প্রতিরোধে পাবনায় মশক নিধন অভিযান শুরু যমুনায় ইলিশ না ধরার প্রতিজ্ঞা জেলেদের জনগণ পরিবর্তন চায়: ড. ইউনূস

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.