আন্তর্জাতিক ডেস্ক ॥ মালয়েশিয়া সরকার দেশটিতে বাধ্যতামূলক মৃত্যুদন্ড বাতিলের ঘোষণা দিয়েছে। শুক্রবার (১০ জুন) এক বিবৃতিতে দেশটির আইনমন্ত্রী ওয়ান জুনাইদি তুয়ানকু জাফর এ ঘোষণা দেন। তিনি বলেন, এই ঘোষণার মাধ্যমে ফৌজদারি বিচার ব্যবস্থার উন্নতিতে দেশের নেতৃত্বের স্বচ্ছতা প্রতিফলিত হবে। সুরক্ষিত হবে সব পক্ষের অধিকার। যেসব অপরাধের জন্য মৃত্যুদন্ডের বিধান রয়েছে সেগুলোর জন্য বিকল্প সাজা কী হতে পারে তা নির্ধারণে নির্দেশনা দেবে আদালত। মানবাধিকার সংস্থাগুলো এই ঘোষণাকে ‘গুরুত্বপূর্ণ পদক্ষেপ’ হিসেবে অভিহিত করেছে। বিবৃতিতে আরও বলা হয়, বাধ্যতামূলক মৃত্যুদন্ড বাতিলে সংশ্লিষ্ট আইন সংশোধন করা হবে। মাদক সংক্রান্তসহ মারাত্মক যেসব অপরাধের জন্য মৃত্যুদন্ডের বিধান রয়েছে সেগুলোর জন্য বিকল্প সাজা কী হতে পারে তা নির্ধারণে নির্দেশনা দেবে আদালত। ২০১৮ সালে মালয়েশিয়া মৃত্যুদন্ড কার্যকর করার ওপর স্থগিতাদেশ ঘোষণা করে। তবে মৃত্যুদন্ড কার্যকরের আইনগুলো থেকে গেছে। এছাড়া আদালতে দোষী সাব্যস্ত মাদক পাচারকারীদের বাধ্যতামূলক মৃত্যুদন্ড কার্যকর করার বিধানও থেকে গেছে। সন্ত্রাসী কার্যক্রম, খুন, ধর্ষণের সাজা হিসেবে এখনও দেশটিতে মৃত্যুদন্ড বাধ্যতামূলক।
মৃত্যুদন্ড বাতিল করলো মালয়েশিয়া
প্রকাশিত: 11 June 2022, 11:16:44 AM
আরও খবর
সৌদি আরবের জিজানে আরামকো শোধনাগারে হুতি বিদ্রোহীদের ড্রোন হামলা
জর্ডানে ভিক্ষুকের কাছে মিলল ৫৫ লাখ টাকা, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ
ব্রিটিশ রেসিং ড্রাইভারের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন মালয়েশিয়ার রাজকন্যা ইলিয়ানা
বিএনপি নেতা গুম ও নিরাপত্তা সংক্রান্ত ঘটনায় মামলার অভিযোগে জড়িত ব্যক্তি পুলিশ কর্মকর্তা অসিত কুমার ঝিনাইদহ
মেয়াদ ফুরোচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতার, হরমুজ নিয়ে বাড়ছে উত্তেজনা
পাবনা বেড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ১০ লাখ টাকার জাল ও সরঞ্জাম জব্দ
প্রেক্ষাপট: মক্কা প্রতিরক্ষা জোটের পরিধি বাড়াচ্ছে তুরস্ক, তালিকায় কাতার-মিসর-কুয়েত!
মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পেলে রাশিয়ার সব ব্যালাস্টিক হামলা ঠেকানোর দাবি জেলেনস্কির
আর্কটিক সিল্ক রোড: ইউরোপ-এশিয়ার বাণিজ্যে নতুন দিগন্ত উন্মোচনে চীন

আপনার কমেন্ট লিখুন