বিশ্বে ফল উৎপাদন বৃদ্ধির হার বাংলাদেশে সর্বোচ্চ: কৃষিমন্ত্রী

প্রকাশিত: 15 June 2022, 10:54:30 AM

ডেস্ক নিউজ ॥ বিশ্বে ফলের উৎপাদন বৃদ্ধির সর্বোচ্চ হারের রেকর্ড বাংলাদেশের বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক। জাতীয় ফলমেলা উপলক্ষে সোমবার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ ও দূরদর্শী নেতৃত্বে বর্তমান কৃষিবান্ধব সরকারের সময়োপযোগী নীতি প্রণয়ন এবং তা যথাযথভাবে বাস্তবায়নের ফলে কৃষি উৎপাদন ও খাদ্য নিরাপত্তায় বাংলাদেশ অভাবনীয় সাফল্য অর্জন করেছে। প্রাকৃতিক দুর্যোগ, আবাদযোগ্য জমির পরিমাণ হ্রাস, জনসংখ্যার আধিক্য, জমিতে লবণাক্ততা ইত্যাদি চ্যালেঞ্জের মধ্যেও বাংলাদেশ আজ দানাদার খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। মন্ত্রী বলেন, একই সঙ্গে, বাংলাদেশ ফল উৎপাদনে বিশ্বে সফলতার উদাহরণ হয়ে উঠেছে। এ মুহূর্তে বিশ্বে ফলের উৎপাদন বৃদ্ধির সর্বোচ্চ হারের রেকর্ড বাংলাদেশের। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) হিসাবে বছরে সাড়ে ১১ শতাংশ হারে ফল উৎপাদন বাড়ছে। কাঁঠাল উৎপাদনে বিশ্বে দ্বিতীয়, আমে সপ্তম, পেয়ারা উৎপাদনে অষ্টম, পেঁপেতে ১৪তম স্থানে আছে বাংলাদেশ। আর মৌসুমি ফল উৎপাদনে বিশ্বের শীর্ষ ১০টি দেশের তালিকায় নাম লিখিয়েছে বাংলাদেশ। নিত্যনতুন ফল চাষের দিক থেকেও বাংলাদেশ সফলতা পেয়েছে। ২০ বছর আগে আম আর কাঁঠাল ছিল এই দেশের প্রধানফল। এখন বাংলাদেশে ৭২ প্রজাতির ফলের চাষ হচ্ছে, আগে হতো ৫৬ প্রজাতির। এতে বাংলাদেশের মানুষের মাথাপিছু দানাজাতীয় শস্য গ্রহণের পরিমাণ কমেছে জানিয়ে আবদুর রাজ্জাক বলেন, মাথাপিছু ফল গ্রহণের পরিমাণও বেড়েছে। এতে ফলের চাহিদা বেড়ে গেছে। ২০০৬ সালে মাথাপিছু ফল গ্রহণের হার ছিল ৫৫ গ্রাম যা বেড়ে ২০১৮ তে হয়েছে ৮৫ গ্রাম। কৃষিমন্ত্রী আরও বলেন, ২০০৮-০৯ সালে দেশে ফলের উৎপাদন ছিল প্রায় এক কোটি টন। আর বর্তমানে ফলের উৎপাদন হচ্ছে প্রায় এক কোটি ২২ লাখ টন। বিগত ১২ বছরে ফলের উৎপাদনের প্রবৃদ্ধি ২২ শতাংশ।

আরও খবর

কাতারের আমিরের সাথে ওমানের সুলতানের ঐতিহাসিক বৈঠক: দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতার নতুন দিগন্ত কাতারের আমিরের সাথে ওমানের সুলতানের ঐতিহাসিক বৈঠক: দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতার নতুন দিগন্ত তরুণ উদ্যোক্তা তৈরিতে ১০০০ কোটি টাকার বিশেষ তহবিল: মিলবে সহজ শর্তে ঋণ ও অনুদান তরুণ উদ্যোক্তা তৈরিতে ১০০০ কোটি টাকার বিশেষ তহবিল: মিলবে সহজ শর্তে ঋণ ও অনুদান প্রেক্ষাপট: গ্রিন পিন সেবা চালু করল বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক প্রেক্ষাপট: গ্রিন পিন সেবা চালু করল বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক ঈদকে সামনে রেখে অষ্টমনিষা ইউপিতে ভিজিএফ চাউল বিতরণ পরিদর্শনে প্রশাসন ঈদকে সামনে রেখে অষ্টমনিষা ইউপিতে ভিজিএফ চাউল বিতরণ পরিদর্শনে প্রশাসন এডওয়ার্ড কলেজে ভর্তা উৎসব: দেশীয় স্বাদের আসর এডওয়ার্ড কলেজে ভর্তা উৎসব: দেশীয় স্বাদের আসর পাবনায় পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখতে আমদানিকারক পেঁয়াজ চাষী ভোক্তাদের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময় পাবনায় পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখতে আমদানিকারক পেঁয়াজ চাষী ভোক্তাদের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময় এক ইলিশের দাম প্রায় ৭ হাজার টাকা বাংলাদেশ ব্যাংকের সার্ভারে ত্রুটি, চেক ক্লিয়ারিং বাতিল আশুলিয়ায় প্রাণ ফিরেছে পোশাক কারখানায়

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.