এক ইলিশের দাম প্রায় ৭ হাজার টাকা

প্রকাশিত: 8 October 2024, 5:46:06 PM

পটুয়াখালীর কুয়াকাটায় ২ কেজি ২৮০ গ্রাম ওজনের একটি ইলিশ প্রায় ৭ হাজার টাকায় বিক্রি হয়েছে।

আজ মঙ্গলবার সকালে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে আলমাস নামের এক জেলের জালে মাছটি ধরা পড়ে। পরে বিক্রির জন্য কুয়াকাটা বাজারে মাছটি নিয়ে আসা হয়। কুয়াকাটা বাজারের ফিশ ভ্যালি নামের একটি প্রতিষ্ঠান নিলামে মাছটি ৬ হাজার ৮৪০ টাকায় কিনে নেন।

মাছ ব্যবসায়ী হাসান বলেন, ‘নিলামে মাছটি আমরা কিনেছি। এতো বড় মাছ খুব সহজে পাওয়া যায় না। তাই আমরা সুযোগ হাতছাড়া করিনি। আশা করছি মাছটি থেকে ভালো লাভ করতে পারব।

জেলে মো. আলমাস বলেন, সাগরে জাল ফেলার পর বড় মাছটি আমাদের জালে ধরা পড়ে। বড় মাছের দামও একটু বেশি। সাগরে এখন বেশি মাছ মিলছে না। বড় মাছ পেলে পরিবার-পরিজন নিয়ে ভালো থাকতে পারি।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, এটি আসলেই ভালো খবর। এ সাইজের মাছ মূলত গভীর সমুদ্রের থাকে। সমুদ্রের মোহনায় পলি জমার কারণে গভীরতা কমে যাচ্ছে। তাই সমুদ্র মোহনা খনন ও জালের প্রশস্ততা বাড়ালে বড় মাছ বেশি ধরা পড়বে।

আরও খবর

অনলাইন জুয়ার বিষাক্ত থাবা: পাবনা শহরের বিকাশ ডিস্ট্রিবিউশন হাউসের ‘বেনামী’ সিমে পাচার কোটি কোটি টাকা অনলাইন জুয়ার বিষাক্ত থাবা: পাবনা শহরের বিকাশ ডিস্ট্রিবিউশন হাউসের ‘বেনামী’ সিমে পাচার কোটি কোটি টাকা মাদকের বিরুদ্ধে যুদ্ধ, নাকি শুধু কারবারিদের বিরুদ্ধে অভিযান? মাদকের বিরুদ্ধে যুদ্ধ, নাকি শুধু কারবারিদের বিরুদ্ধে অভিযান? ঈদকে সামনে রেখে অষ্টমনিষা ইউপিতে ভিজিএফ চাউল বিতরণ পরিদর্শনে প্রশাসন ঈদকে সামনে রেখে অষ্টমনিষা ইউপিতে ভিজিএফ চাউল বিতরণ পরিদর্শনে প্রশাসন ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে জাবি শিক্ষার্থীদের সড়ক অবরোধ, মহাসড়কে তীব্র যানজট ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে জাবি শিক্ষার্থীদের সড়ক অবরোধ, মহাসড়কে তীব্র যানজট ঢাকার বিমানবন্দরের ফুটপাথে পথশিশুর রাত—নিরাপত্তার শহরে অনিরাপদ শিশুর ভবিষ্যৎ কোথায়? ঢাকার বিমানবন্দরের ফুটপাথে পথশিশুর রাত—নিরাপত্তার শহরে অনিরাপদ শিশুর ভবিষ্যৎ কোথায়? এডওয়ার্ড কলেজে ভর্তা উৎসব: দেশীয় স্বাদের আসর এডওয়ার্ড কলেজে ভর্তা উৎসব: দেশীয় স্বাদের আসর পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, মূল্যবোধ এবং সৃজনশীলতায় নিজেদেরকে সমৃদ্ধ করতে হবে পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, মূল্যবোধ এবং সৃজনশীলতায় নিজেদেরকে সমৃদ্ধ করতে হবে সমকামিতা বিস্তারের অভিযোগে বগুড়ায় বিক্ষোভ সমাবেশ!! সমকামিতা বিস্তারের অভিযোগে বগুড়ায় বিক্ষোভ সমাবেশ!! হবিগঞ্জ বৃদ্ধা মাকে সম্পত্তির জন্য মারধর করে বাড়ি থেকে বের করে দিলো বড় ছেলে। হবিগঞ্জ বৃদ্ধা মাকে সম্পত্তির জন্য মারধর করে বাড়ি থেকে বের করে দিলো বড় ছেলে।

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.