বাংলাদেশ ব্যাংকের সার্ভারে ত্রুটি, চেক ক্লিয়ারিং বাতিল

প্রকাশিত: 1 October 2024, 4:14:11 PM

আন্তঃব্যাংক লেনদেনে ব্যবহৃত হয় বাংলাদেশ ব্যাংকের সার্ভার। সোমবার রাতে সার্ভারে ত্রুটি ধরা পড়ে। এতে বিভিন্ন ব্যাংক থেকে যাওয়া চেকগুলো নিষ্পত্তি করা সম্ভব হয়নি। এর ফলে সোমবারের জমা পড়া চেকগুলো মঙ্গলবার নিষ্পত্তি করা যাচ্ছে না।

মঙ্গলবার বিকেলে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হোসনে আরা শিখা।কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র জানান, সোমবার বাংলাদেশ ব্যাংকের সার্ভারের কারিগরি ত্রুটির কারণে চেক ক্লিয়ারিংয়ের সমস্যা হয়। তাই গতকাল যে চেকগুলো এসেছে, সেগুলো ক্লিয়ারিং করা সম্ভব হয়নি। সার্ভারের সমস্যা সমাধানে বাংলাদেশ ব্যাংকের কারিগরি টিম কাজ করছে। আশা করা যাচ্ছে, আজ কর্মদিবসের মধ্যেই সমস্যার সমাধান হয়ে যাবে।

বাংলাদেশ ব্যাংকের জেনারেল বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, সোমবার রাত ৯টায় সার্ভারে ত্রুটি ধরা পড়ে। রাতেই সমাধানের চেষ্টা করা হয়। কিন্তু রাত ২টা পর্যন্ত সমাধান না হওয়ায় সোমবারের নিষ্পত্তি হওয়া সব চেকের সেটেলমেন্ট বাতিল করা হয়।

আরও খবর

প্রেক্ষাপট: গ্রিন পিন সেবা চালু করল বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক প্রেক্ষাপট: গ্রিন পিন সেবা চালু করল বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, মূল্যবোধ এবং সৃজনশীলতায় নিজেদেরকে সমৃদ্ধ করতে হবে পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, মূল্যবোধ এবং সৃজনশীলতায় নিজেদেরকে সমৃদ্ধ করতে হবে পরিবেশ অধিদপ্তর, পাবনা ও জেলা প্রশাসন, পাবনা এর যৌথ উদ্যোগে পাবনা মঙ্গলবার  নিষিদ্ধ ঘোষিত পলিথিন এর বিরুদ্ধে অভিযান পরিবেশ অধিদপ্তর, পাবনা ও জেলা প্রশাসন, পাবনা এর যৌথ উদ্যোগে পাবনা মঙ্গলবার  নিষিদ্ধ ঘোষিত পলিথিন এর বিরুদ্ধে অভিযান পাবনার ঢাবিয়ানদের সংগঠন ডুসাপের আহবায়ক কমিটি গঠন: আহ্বায়ক কাফি- সদস্য সচিব দূর্জয় পাবনার ঢাবিয়ানদের সংগঠন ডুসাপের আহবায়ক কমিটি গঠন: আহ্বায়ক কাফি- সদস্য সচিব দূর্জয় পাবনায় বাপা’র আয়োজনে বিনামূল্যে গাছের চারা বিতরণ পাবনায় বাপা’র আয়োজনে বিনামূল্যে গাছের চারা বিতরণ ‘রোটারী ক্লাব অব পাবনা নিউসিটির ১৪ তম চার্টার ডে ২০২৪ উদযাপন”! ‘রোটারী ক্লাব অব পাবনা নিউসিটির ১৪ তম চার্টার ডে ২০২৪ উদযাপন”! পাবনায় পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখতে আমদানিকারক পেঁয়াজ চাষী ভোক্তাদের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময় পাবনায় পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখতে আমদানিকারক পেঁয়াজ চাষী ভোক্তাদের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময় মানুষের স্বাধীনতা ও মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে: তারেক রহমান  আওয়ামী লীগের ১৫ বছরে সড়ক-সেতুতে দুর্নীতি ২৯ থেকে ৫১ হাজার কোটি টাকা: টিআইবি

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.