প্রেক্ষাপট: গ্রিন পিন সেবা চালু করল বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক

প্রকাশিত: 11 August 2026, 2:28:07 AM

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক তাদের কার্ড গ্রাহকদের জন্য নতুন ‘গ্রিন পিন’ সেবা চালু করেছে। এই সুবিধার আওতায় গ্রাহকেরা এখন থেকে ঘরে বসেই অনলাইনের মাধ্যমে ডেবিট, ক্রেডিট ও প্রিপেইড কার্ড সক্রিয় করা, পিন ইস্যু, রিসেট কিংবা পরিবর্তনের কাজ সম্পন্ন করতে পারবেন।

সম্প্রতি রাজধানীর গুলশানে ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই সেবার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কে এম আওলাদ হোসেন বলেন, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক সবসময় প্রযুক্তিনির্ভর, নিরাপদ ও গ্রাহকবান্ধব সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। গ্রিন পিন সেবা চালুর ফলে কার্ড হোল্ডাররা এখন থেকে আরও নিরাপদে ও সহজে পিন-সংক্রান্ত সব সেবা গ্রহণ করতে পারবেন।

কে এম আওলাদ হোসেন আরও জানান, বেঙ্গল আই-ব্যাংকিং এবং ‘বেঙ্গল ইন্সপায়ার’ অ্যাপের মাধ্যমে ব্যাংকটি গ্রাহকদের নিরবচ্ছিন্ন অনলাইন ব্যাংকিং সেবা নিশ্চিত করছে। এর মাধ্যমে গ্রাহকেরা ফান্ড ট্রান্সফার, বিকাশ, রকেট ও নগদের মতো এমএফএস লেনদেন, ডিপিএস ও এফডিআর অ্যাকাউন্ট খোলা এবং বাংলা কিউআরের মাধ্যমে পেমেন্ট করার মতো আধুনিক সব সুবিধা পাচ্ছেন। উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও নাসিম সিকান্দারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও খবর

‘সস্তা শ্রমের’ তকমা মুছে মধ্যপ্রাচ্যে ‘ব্র্যান্ড বাংলাদেশ’ প্রতিষ্ঠা: চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ ও আমাদের নতুন রণকৌশল ‘সস্তা শ্রমের’ তকমা মুছে মধ্যপ্রাচ্যে ‘ব্র্যান্ড বাংলাদেশ’ প্রতিষ্ঠা: চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ ও আমাদের নতুন রণকৌশল তরুণ উদ্যোক্তা তৈরিতে ১০০০ কোটি টাকার বিশেষ তহবিল: মিলবে সহজ শর্তে ঋণ ও অনুদান তরুণ উদ্যোক্তা তৈরিতে ১০০০ কোটি টাকার বিশেষ তহবিল: মিলবে সহজ শর্তে ঋণ ও অনুদান পাবনায় পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখতে আমদানিকারক পেঁয়াজ চাষী ভোক্তাদের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময় পাবনায় পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখতে আমদানিকারক পেঁয়াজ চাষী ভোক্তাদের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময় বাংলাদেশ ব্যাংকের সার্ভারে ত্রুটি, চেক ক্লিয়ারিং বাতিল আশুলিয়ায় প্রাণ ফিরেছে পোশাক কারখানায় ১ নভেম্বর থেকে কাঁচাবাজারেও পলিথিন ব্যাগ ব্যবহার বন্ধ ১ নভেম্বর থেকে কাঁচাবাজারেও পলিথিন ব্যাগ ব্যবহার বন্ধ সড়ক অবরোধ করে আশুলিয়ায় শ্রমিকদের বিক্ষোভ, বন্ধ ৫২ কারখানা সড়ক অবরোধ করে আশুলিয়ায় শ্রমিকদের বিক্ষোভ, বন্ধ ৫২ কারখানা সাভার–আশুলিয়ার শিল্পাঞ্চলের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক, ১৭ কারখানায় ছুটি সাভার–আশুলিয়ার শিল্পাঞ্চলের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক, ১৭ কারখানায় ছুটি বাধ্য না হলে বিদ্যুৎ-তেল-গ্যাসের দাম বাড়াবো না: উপদেষ্টা বাধ্য না হলে বিদ্যুৎ-তেল-গ্যাসের দাম বাড়াবো না: উপদেষ্টা

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.