পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, মূল্যবোধ এবং সৃজনশীলতায় নিজেদেরকে সমৃদ্ধ করতে হবে

প্রকাশিত: 15 September 2025, 7:53:29 PM

রেল সচিব ফাহিমুল ইসলাম

স্টাফ রিপোর্টার :
বাংলাদেশ সরকারের রেল সচিব ও সরকারি এডওয়ার্ড কলেজের সাবেক শিক্ষার্থী ফাহিমুল ইসলাম বলেছেন, পড়াশোনার পাশাপাশি নৈতিকতা মূল্যবোধ এবং সৃজনশীলতায় নিজেদেরকে সমৃদ্ধ করতে হবে। পাবনার ঐতিহ্যবাহী সরকারি এডওয়ার্ড কলেজে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগামে প্রধান অতিথির বক্তৃতাকালে একথা বলেন তিনি।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় কলেজের শহীদ আব্দুস সাত্তার মিলনায়তনে ছয় শতাধিক নবীন শিক্ষার্থীদের নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল আওয়াল আউয়াল মিয়ার সভাপতিত্বে উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রভাষক আসমাউল হুসনা পপি ও অর্থনীতি বিভাগের প্রভাষক অঞ্জন কুমার সেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম, কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোহাঃ আব্দুল খালেক, কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক ও পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর লুৎফর রহমান, প্রধান অতিথির সহধর্মিণী ঢাকা মেডিকেল কলেজের গাইনী বিশেষজ্ঞ এবং সরকারি এডওয়ার্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থী ডা. তাহমিনা হোসেন।

Oplus_131072

প্রধান অতিথি ফাহিমুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হলো একাদশ শ্রেণি। এ সময়ের সঠিক ব্যবহারই ভবিষ্যৎকে গড়ে তুলবে। তোমরা শুধু পরীক্ষার খাতায় ভালো ফলের মধ্যে সীমাবদ্ধ থেকো না, বরং নৈতিকতা, মূল্যবোধ এবং সৃজনশীলতায় নিজেদেরকে সমৃদ্ধ করো। তোমাদের জ্ঞানই হবে আগামী দিনের বাংলাদেশকে এগিয়ে নেওয়ার হাতিয়ার।

বিশেষ অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম বলেন, তরুণ প্রজন্মই দেশের চালিকাশক্তি। তোমাদের মধ্যে মেধা, মনন ও শক্তি রয়েছে। তবে এগুলোকে সঠিকভাবে কাজে লাগাতে হলে অবশ্যই সৎ, অধ্যবসায়ী এবং দেশপ্রেমিক হতে হবে। আগামী দিনে নেতৃত্ব দিতে হলে এখন থেকেই প্রস্তুত হতে হবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাবনা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আখতারুজ্জামান, প্রেসক্লাব পাবনার সাধারণ সম্পাদক রফিকুল আলম রঞ্জু, কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, শিক্ষক-শিক্ষার্থী, রোভার স্কাউট ও রেডক্রিসেন্ট সদস্য,বিএনসিসি সদস্য, অভিভাবকসহ নবীন শিক্ষার্থীবৃন্দ।

সভাপতির বক্তব্যে প্রিন্সিপাল আব্দুল আওয়াল মিয়া শিক্ষার্থীর উদ্দেশ্যে বলেন, তোমাদের স্বপ্ন দেখতে হবে, এমন স্বপ্ন দেখতে হবে যা তোমাকে তাড়িত করে এবং পড়াশোনায় উদ্যোগী হতে হবে। তিনি বলেন, সাধনায় সাফল্য,তোমাদের সাধনা করতে হবে।

অনুষ্ঠানের শেষে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয় এবং কলেজের সাহিত্য ও সংস্কৃতি কেন্দ্রের শিল্পীরা শহীদদের স্মরণে মনোজ্ঞ সংগীত পরিবেশন করেন।

আরও খবর

পাবনায় জামায়াতের যুব বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবসে  র‍্যালি ও সমাবেশ পাবনায় জামায়াতের যুব বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবসে র‍্যালি ও সমাবেশ স্পেশালঅলিম্পিকসের উদ্যোগে বিশেষচাহিদাসম্পন্নকৃতিখেলোয়ারদেরমাঝেক্রীড়াসামগ্রীবিতরন স্পেশালঅলিম্পিকসের উদ্যোগে বিশেষচাহিদাসম্পন্নকৃতিখেলোয়ারদেরমাঝেক্রীড়াসামগ্রীবিতরন বিশ্বমঞ্চে পাবনার আকাদুল্লাহ বিশ্বমঞ্চে পাবনার আকাদুল্লাহ মানুষের আস্থার নাম এড. শিমুল বিশ্বাস এমপি মানুষের আস্থার নাম এড. শিমুল বিশ্বাস এমপি ‘সস্তা শ্রমের’ তকমা মুছে মধ্যপ্রাচ্যে ‘ব্র্যান্ড বাংলাদেশ’ প্রতিষ্ঠা: চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ ও আমাদের নতুন রণকৌশল ‘সস্তা শ্রমের’ তকমা মুছে মধ্যপ্রাচ্যে ‘ব্র্যান্ড বাংলাদেশ’ প্রতিষ্ঠা: চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ ও আমাদের নতুন রণকৌশল পরিবেশ অধিদপ্তর, পাবনা ও জেলা প্রশাসন, পাবনা এর যৌথ উদ্যোগে পাবনা মঙ্গলবার  নিষিদ্ধ ঘোষিত পলিথিন এর বিরুদ্ধে অভিযান পরিবেশ অধিদপ্তর, পাবনা ও জেলা প্রশাসন, পাবনা এর যৌথ উদ্যোগে পাবনা মঙ্গলবার  নিষিদ্ধ ঘোষিত পলিথিন এর বিরুদ্ধে অভিযান পাবনার ঢাবিয়ানদের সংগঠন ডুসাপের আহবায়ক কমিটি গঠন: আহ্বায়ক কাফি- সদস্য সচিব দূর্জয় পাবনার ঢাবিয়ানদের সংগঠন ডুসাপের আহবায়ক কমিটি গঠন: আহ্বায়ক কাফি- সদস্য সচিব দূর্জয় পাবনায় বাপা’র আয়োজনে বিনামূল্যে গাছের চারা বিতরণ পাবনায় বাপা’র আয়োজনে বিনামূল্যে গাছের চারা বিতরণ ‘রোটারী ক্লাব অব পাবনা নিউসিটির ১৪ তম চার্টার ডে ২০২৪ উদযাপন”! ‘রোটারী ক্লাব অব পাবনা নিউসিটির ১৪ তম চার্টার ডে ২০২৪ উদযাপন”!

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.