বিমানবন্দর থেকে পাবনার সাবেক উপজেলা চেয়ারম্যান শাহিদ গ্রেফতার!

প্রকাশিত: 4 June 2025, 8:45:47 AM

পাবনা সদর উপজেলার সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সোহেল হাসান শাহীনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৩ জুন) সন্ধ্যায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম।

আটক সোহেল হাসান শাহীন পাবনা পৌর এলাকার বালিয়াহালট এলাকার বাসিন্দা। তিনি পাবনা সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। গত উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হন।

ওসি আব্দুস সালাম জানান, শাহীন ৪ আগস্টের পর থেকে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে ছাত্র হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে দুটি মামলা রয়েছে। যদিও মামলার এজাহারে তার নাম ছিল না, তদন্তে সম্পৃক্ততা পাওয়ায় তাকে আসামি করা হয়।

জানা গেছে, সিঙ্গাপুর থেকে মঙ্গলবার দুপুর ২টা ৫০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন সোহেল হাসান। সন্ধ্যায় ঢাকায় অবতরণের পর ইমিগ্রেশন পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ শেষে বিমানবন্দর থানায় হস্তান্তর করে।

পাবনা সদর থানা পুলিশের একটি দল তাকে গ্রেফতার দেখিয়ে বুধবার (৪ জুন) পাবনায় নিয়ে আসার প্রস্তুতি নিয়েছে।

গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পাবনা শহরে শিক্ষার্থীদের ওপর গুলি চালানো হয়। এ ঘটনায় জাহিদ ও নিলয় নামের দুই শিক্ষার্থী নিহত হন এবং অনেকে আহত হন। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দুটি হত্যা ও হত্যাচেষ্টা মামলা দায়ের হয়। সাবেক চেয়ারম্যান আবু সাইদ খানসহ আরও কয়েকজনকে অভিযুক্ত করা হয়। পরে তদন্তে সোহেল হাসান শাহীনকেও ওই মামলায় অন্তর্ভুক্ত করা হয়।

আরও খবর

ফরিদপুরের ডেমরায় অর্ধশতাধিক কারখানায় তৈরি হচ্ছে ভেজাল ঘি ও কেমিক্যাল মিশ্রিত দুধ ফরিদপুরের ডেমরায় অর্ধশতাধিক কারখানায় তৈরি হচ্ছে ভেজাল ঘি ও কেমিক্যাল মিশ্রিত দুধ বিএনপি নেতা গুম ও নিরাপত্তা সংক্রান্ত ঘটনায় মামলার অভিযোগে জড়িত ব্যক্তি পুলিশ কর্মকর্তা অসিত কুমার ঝিনাইদহ বিএনপি নেতা গুম ও নিরাপত্তা সংক্রান্ত ঘটনায় মামলার অভিযোগে জড়িত ব্যক্তি পুলিশ কর্মকর্তা অসিত কুমার ঝিনাইদহ পাবনা বেড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ১০ লাখ টাকার জাল ও সরঞ্জাম জব্দ পাবনা বেড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ১০ লাখ টাকার জাল ও সরঞ্জাম জব্দ বরিশাল আদালত চত্বরে বিস্ফোরণ: আতঙ্ক ছড়ানোই মূল লক্ষ্য, বলছে পুলিশ বরিশাল আদালত চত্বরে বিস্ফোরণ: আতঙ্ক ছড়ানোই মূল লক্ষ্য, বলছে পুলিশ চার্জশীটের পরও দাপটে ঘুরছে ধর্ষণ-হত্যা মামলার প্রধান আসামি, এলাকাছাড়া নিহত তমার পরিবার চার্জশীটের পরও দাপটে ঘুরছে ধর্ষণ-হত্যা মামলার প্রধান আসামি, এলাকাছাড়া নিহত তমার পরিবার সুজানগরে অপহরণের ১৫ দিনেও উদ্ধার হয়নি ৬ষ্ঠ শ্রেণীর স্কুল ছাত্রী সুজানগরে অপহরণের ১৫ দিনেও উদ্ধার হয়নি ৬ষ্ঠ শ্রেণীর স্কুল ছাত্রী বেড়ায় অবাধে তৈরি ও বিক্রি হচ্ছে নিষিদ্ধ ‘চায়না দুয়ারী’ জাল বেড়ায় অবাধে তৈরি ও বিক্রি হচ্ছে নিষিদ্ধ ‘চায়না দুয়ারী’ জাল সংসদ সদস্য খন্দকার আবু আশফাকের স্বাক্ষর জাল করে ১০০ কোটি টাকা ঋণের চেষ্টা সংসদ সদস্য খন্দকার আবু আশফাকের স্বাক্ষর জাল করে ১০০ কোটি টাকা ঋণের চেষ্টা মাগুরার শিশু সুরক্ষা সংক্রান্ত অভিযোগ ও প্রাণহানির ঘটনায় হাইকোর্টে আপিল শুনানি শুরু মাগুরার শিশু সুরক্ষা সংক্রান্ত অভিযোগ ও প্রাণহানির ঘটনায় হাইকোর্টে আপিল শুনানি শুরু

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.