ফরিদপুরে বিএনপির মিছিলে হামলা-ভাঙচুর

প্রকাশিত: 14 August 2024, 5:51:18 PM

ফরিদপুরে বিএনপির একাংশের নেতাকর্মীদের মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রায় হামলার ঘটনা ঘটেছে।বুধবার (১৪ আগস্ট) দুপুর ২টার দিকে মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের দিঘলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এসময় গাড়ি বহরে হামলা চালিয়ে বেশ কয়েকজনকে আহত ও বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়।দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বোয়ালমারী সরকারি ডিগ্রি কলেজের সাবেক ভিপি শামসুদ্দিন মিয়া ঝুনুর নেতৃত্বে শোভাযাত্রাটি বের হয়।

শামসুদ্দিন মিয়া ঝুনু বলেন, বোয়ালমারী উপজেলা থেকে শুরু হওয়া শোভাযাত্রায় কয়েকশো মোটরসাইকেল ও মাইক্রোবাসের বহরটি আলফাডাঙ্গা উপজেলা ঘুরে মধুখালী উপজেলার দিঘলিয়া বাজার এলাকায় আসে। এসময় লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে দুষ্কৃতকারীরা হামলা চালায়। হামলাকারীরা তাকে বহন করা মাইক্রাবাসটিও ভাঙচুর করে।তিনি দাবি করেন, হামলায় তার অন্তত ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন। শামসুদ্দিন মিয়া ঝুনু এ হামলার জন্য নিজ দলীয় প্রতিপক্ষ ও সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলামের সমর্থকদের দায়ী করেন।
তবে এ বিষয়ে সাবেক সংসদ সদস্য ও কৃষক দল নেতা নাসিরুল ইসলাম বলেন, আমি ও আমার কোনো সমর্থক হামলার সঙ্গে জড়িত নয়।

আরও খবর

ফরিদপুরের ডেমরায় অর্ধশতাধিক কারখানায় তৈরি হচ্ছে ভেজাল ঘি ও কেমিক্যাল মিশ্রিত দুধ ফরিদপুরের ডেমরায় অর্ধশতাধিক কারখানায় তৈরি হচ্ছে ভেজাল ঘি ও কেমিক্যাল মিশ্রিত দুধ আরজিকর কাণ্ডে প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ গ্রেপ্তার: তদন্তে নতুন মোড় আরজিকর কাণ্ডে প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ গ্রেপ্তার: তদন্তে নতুন মোড় দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, আজই জমা দেবেন মনোনয়নপত্র দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, আজই জমা দেবেন মনোনয়নপত্র পাবনায় জামায়াতের যুব বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবসে  র‍্যালি ও সমাবেশ পাবনায় জামায়াতের যুব বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবসে র‍্যালি ও সমাবেশ ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই, সংস্কারই মূল লক্ষ্য: নাহিদ ইসলাম ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই, সংস্কারই মূল লক্ষ্য: নাহিদ ইসলাম সিলেটে তিনজনকে নিহতের ঘটনায় রংমিস্ত্রি বাবুল গ্রেপ্তার: পুলিশের প্রেস ব্রিফিং সিলেটে তিনজনকে নিহতের ঘটনায় রংমিস্ত্রি বাবুল গ্রেপ্তার: পুলিশের প্রেস ব্রিফিং মানুষের আস্থার নাম এড. শিমুল বিশ্বাস এমপি মানুষের আস্থার নাম এড. শিমুল বিশ্বাস এমপি ‘সস্তা শ্রমের’ তকমা মুছে মধ্যপ্রাচ্যে ‘ব্র্যান্ড বাংলাদেশ’ প্রতিষ্ঠা: চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ ও আমাদের নতুন রণকৌশল ‘সস্তা শ্রমের’ তকমা মুছে মধ্যপ্রাচ্যে ‘ব্র্যান্ড বাংলাদেশ’ প্রতিষ্ঠা: চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ ও আমাদের নতুন রণকৌশল ভারতে আত্মগোপনে জাহাঙ্গীর কবির নানক: আনন্দবাজারকে দিলেন বিশেষ সাক্ষাৎকার ভারতে আত্মগোপনে জাহাঙ্গীর কবির নানক: আনন্দবাজারকে দিলেন বিশেষ সাক্ষাৎকার

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.