প্রেমিকাকে আত্মহত্যার প্রস্তুতির ছবি পাঠিয়ে স্টেডিয়ামের নির্মাণাধীন ড্রেসিং রুমে গলায় ফাঁস দিয়েছেন ফুটবলার সোহেল জমাদ্দার

প্রকাশিত: 18 August 2023, 9:55:37 PM

প্রেমিকাকে আত্মহত্যার প্রস্তুতির ছবি পাঠিয়ে স্টেডিয়ামের নির্মাণাধীন ড্রেসিং রুমে গলায় ফাঁস দিয়েছেন ফুটবলার সোহেল জমাদ্দার (২৩)। শনিবার গভীর রাতে তিনি আত্মহত্যা করেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে নগরের বান্দ রোডে শহীদ আবদুর রব স্টেডিয়ামে নির্মাণাধীন ড্রেসিং রুম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বরিশাল কোতোয়ালী মডেল থানার ওসি আনোয়ার হোসেন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক মো. শহীদুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সোহেল গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ফাঁস নেওয়ার পর দড়ি ছিঁড়ে নিচে পড়ে যাওয়ায় তার মাথা ফেটে গেছে। তিনি আত্মহত্যার আগে প্রস্তুতির কয়েকটি স্থির চিত্র তার প্রেমিকাকে পাঠান। তার প্রমাণও পাওয়া গেছে। ছবি পাওয়ার পর তার প্রেমিকা বিষয়টি অন্য বন্ধুদের জানান। তবে ভিডিও কলে রেখে আত্মহত্যা করেছেন এমন গুঞ্জন থাকলেও এখন পর্যন্ত সুনির্দিষ্ট প্রমাণ মেলেনি।   

সোহেল জমাদ্দার ঝালকাঠির নলছিটি উপজেলার রায়াপুর বটতলা এলাকার বাসিন্দা হাফিজ জমাদ্দারের ছেলে। তিনি ঢাকার সাইফ স্পোটিং ক্লাবের অনূর্ধ্ব ১৭ দলের গোলরক্ষক ছিলেন। তার স্ত্রী ও আট মাস বয়সের একটি ছেলে রয়েছে। সোহেলের বোন শান্তা ইসলাম জানান, বিয়ের আগে নগরীর বেসরকারি নার্সিং কলেজের এক শিক্ষার্থীর সঙ্গে সোহেলের প্রেমের সম্পর্ক ছিল। তাদের সম্পর্ক ভেঙে যাওয়ায় সোহেলকে অন্যত্র বিয়ে করানো হয়। অতি সম্পতি সাবেক প্রেমিকার সঙ্গে ফের সম্পর্কে জড়ায় সোহেল। এ নিয়ে পারিবারিক অশান্তি ছিল।

শান্তা আরও বলেন, রোববার খেলা থাকায় শনিবার স্টেডিয়ামে যায় সোহেল। ওইদিন সন্ধ্যার পর থেকে তার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না। পরে সোহেলের প্রেমিকা জানান, সোহেল গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করবে জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ইমো’তে দড়ি ও একটি মই- এর ছবি তাকে পাঠিয়েছে। রাতে (শনিবার) তাকে ভিডিও কলে রেখে সোহেল গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। রোববার সকালে বিষয়টি জানার পর পুলিশ স্টেডিয়ামে গিয়ে মরদেহ উদ্ধার করে। 

তথ্য সূত্র: রিদমিক নিউজ

আরও খবর

পাবনার আটঘরিয়ায় কিশোরীর আত্মহত্যাপারিবারিক অভিমানে গলায় ওড়না পেঁচিয়ে মৃত্যু পাবনার আটঘরিয়ায় কিশোরীর আত্মহত্যাপারিবারিক অভিমানে গলায় ওড়না পেঁচিয়ে মৃত্যু আটঘরিয়ায় তিন মোটরসাইকেলের ভ’য়া’বহ সং’ঘ’র্ষ:নারীসহ আহত ৪ আটঘরিয়ায় তিন মোটরসাইকেলের ভ’য়া’বহ সং’ঘ’র্ষ:নারীসহ আহত ৪ হাজিরহাটে সড়ক দুর্ঘটনায় সাইকেল আরোহীর মৃত্যু হাজিরহাটে সড়ক দুর্ঘটনায় সাইকেল আরোহীর মৃত্যু ভাঙ্গুড়ায় নসিমনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ভাঙ্গুড়ায় নসিমনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত সাঁথিয়ায় অজ্ঞাত বৃদ্ধের মৃত্যুর ঘটনা, পরিচয় উদ্ঘাটনে চেষ্টা চালাচ্ছে প্রশাসন সাঁথিয়ায় অজ্ঞাত বৃদ্ধের মৃত্যুর ঘটনা, পরিচয় উদ্ঘাটনে চেষ্টা চালাচ্ছে প্রশাসন পাবনার সাংবাদিক কন্যা জাবি শিক্ষক জান্নাতুলের দাফন সম্পন্ন পাবনার সাংবাদিক কন্যা জাবি শিক্ষক জান্নাতুলের দাফন সম্পন্ন পাবনার ফরিদপুরে ট্রাক-মোটরসাইকেল সং/ঘ’র্ষে মা-মেয়ে নি’হ’ত, আ’হ’ত বাবা পাবনার ফরিদপুরে ট্রাক-মোটরসাইকেল সং/ঘ’র্ষে মা-মেয়ে নি’হ’ত, আ’হ’ত বাবা রাজশাহীতে পিস্তল ‘মেরামত’ করতে গিয়ে পুলিশের এসআই গুলিবিদ্ধ রাজশাহীতে পিস্তল ‘মেরামত’ করতে গিয়ে পুলিশের এসআই গুলিবিদ্ধ বগুড়ার শেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে নারী নিহত, কনস্ট্রাকশন কোম্পানির বিরুদ্ধে মামলা বগুড়ার শেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে নারী নিহত, কনস্ট্রাকশন কোম্পানির বিরুদ্ধে মামলা

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.