পাবনা র‌্যাব কর্তৃক ৪২.৫ লিটার দেশীয় তৈরী চোলাই মদসহ ০১ জন গ্রেফতার।

প্রকাশিত: 30 July 2024, 6:14:50 PM

১।           র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

২।          এরই ধারাবাহিকতায় গত ২৯/০৭/২০২৪ খ্রিঃ ২১.৪৫ ঘটিকায় কোম্পানি কমান্ডার মেজর মোঃ এহতেশামুল হক খান এর নেতৃত্বে র‌্যাব-১২, সিপিসি-২, পাবনা কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ‘পাবনা জেলার সাঁথিয়া থানাধীন মাধপুর সাঁথিয়া গামী রাস্তায় মাইবাড়িয়া মোড়ে তামিম সাইকেল ষ্টোর এর সামনে পাঁকা রাস্তার উপর’ অভিযান পরিচালনা করে ৪২.৫ লিটার দেশীয় তৈরী চোলাইমদ এবং মাদকদ্রব্য বহন কাজে ব্যবহৃত ০১ টি সিএনজি’সহ মোঃ বাবু হোসেন (৩২), পিতা-মৃত মোঃ তুকান প্রামানিক, সাং-শালগাড়িয়া উত্তরপাড়া, থানা-পাবনা সদর, জেলা-পাবনা নামের ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।  প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে নিজ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য দেশীয় তৈরী চোলাই মদ বিক্রয় করে আসছিল।

৩।          গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করত জব্দকৃত আলামতসহ তাকে পাবনা জেলার সাঁথিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১২ কে তথ্য দিন – মাদক , অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

আরও খবর

পদ্মায় টহল ডিউটিতে নৌ-পুলিশের ওপর গুলিবর্ষণ, ওসিসহ ৫ সদস্য আহত পদ্মায় টহল ডিউটিতে নৌ-পুলিশের ওপর গুলিবর্ষণ, ওসিসহ ৫ সদস্য আহত ঈশ্বরদীতে ছাত্রদল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকে গু‌লি ক‌রে, কু‌পি‌য়ে হত্যা ঈশ্বরদীতে ছাত্রদল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকে গু‌লি ক‌রে, কু‌পি‌য়ে হত্যা প্রভাবশালীদের দখলে হারিয়ে যাচ্ছে পাবনার পদ্মাকোল নদী প্রভাবশালীদের দখলে হারিয়ে যাচ্ছে পাবনার পদ্মাকোল নদী ‎কোলাদীতে পুর্ব শত্রুতার জেরে অগ্নিসংযোগ, ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি, আহত ১ ‎কোলাদীতে পুর্ব শত্রুতার জেরে অগ্নিসংযোগ, ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি, আহত ১ ফরিদপুরে বিল থেকে হাত-পা ও মুখ বাঁধা স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার ফরিদপুরে বিল থেকে হাত-পা ও মুখ বাঁধা স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার আটঘরিয়ার নিখোঁজ শিশু আদিল ১৬ ঘণ্টা পর উদ্ধার আটঘরিয়ার নিখোঁজ শিশু আদিল ১৬ ঘণ্টা পর উদ্ধার পাবনার টেবুনিয়ায় নারীকে অস্বাভাবিক নির্যাতন, থানায় অভিযোগ পাবনার টেবুনিয়ায় নারীকে অস্বাভাবিক নির্যাতন, থানায় অভিযোগ পাবনায় ডিবির অভিযানে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার পাবনায় ডিবির অভিযানে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার পাবনায় পরিত্যক্ত অবস্থায় ওয়ান শুটার গান ও দুই কার্টিজ উদ্ধার পাবনায় পরিত্যক্ত অবস্থায় ওয়ান শুটার গান ও দুই কার্টিজ উদ্ধার

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.