পাবনার টেবুনিয়ায় নারীকে অস্বাভাবিক নির্যাতন, থানায় অভিযোগ

প্রকাশিত: 20 October 2025, 6:39:50 PM

পাবনা প্রতিনিধি:
পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের গোপালপুর বাজার এলাকায় এক নারীকে প্রকাশ্যে মারধর ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোছাঃ রমজা খাতুন (৩৮) পাবনা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত শনিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় স্থানীয় সাবেক চেয়ারম্যান ইউসুফ হোসেনের নেতৃত্বে গোপালপুর বাজার এলাকায় কয়েকজন ব্যক্তি রমজা খাতুনের ওপর হামলা চালায়। হামলাকারীরা তাকে বেধড়ক মারধর করে এবং তার কাছ থেকে জোরপূর্বক দুই লাখ টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা তাকে হত্যার উদ্দেশ্যে শারীরিকভাবে নির্যাতন করে। এতে তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন দেখা যায়। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

ভুক্তভোগী রমজা খাতুন বলেন,
“আমাকে পরিকল্পিতভাবে মারধর করা হয়েছে। তারা আমার কাছ থেকে টাকা কেড়ে নিয়েছে এবং প্রাণনাশের হুমকি দিয়েছে। এখনো আমি ভয় ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি।”

এ ঘটনায় তিনি ইউসুফ হোসেন (সাবেক চেয়ারম্যান), মোঃ শাহীন, মোঃ সাইফুল, মোঃ রনি, মোঃ জাহিদসহ আরও কয়েকজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন,
“অভিযোগটি আমরা পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ভুক্তভোগী রমজা খাতুন প্রশাসনের কাছে দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আরও খবর

বিএনপি নেতা গুম ও নিরাপত্তা সংক্রান্ত ঘটনায় মামলার অভিযোগে জড়িত ব্যক্তি পুলিশ কর্মকর্তা অসিত কুমার ঝিনাইদহ বিএনপি নেতা গুম ও নিরাপত্তা সংক্রান্ত ঘটনায় মামলার অভিযোগে জড়িত ব্যক্তি পুলিশ কর্মকর্তা অসিত কুমার ঝিনাইদহ আরজিকর কাণ্ডে প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ গ্রেপ্তার: তদন্তে নতুন মোড় আরজিকর কাণ্ডে প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ গ্রেপ্তার: তদন্তে নতুন মোড় ৩০ বছর বয়সের পর ব্যক্তিত্ব কি সত্যিই শক্ত হয়ে যায়? যা বলছে দীর্ঘমেয়াদি গবেষণা ৩০ বছর বয়সের পর ব্যক্তিত্ব কি সত্যিই শক্ত হয়ে যায়? যা বলছে দীর্ঘমেয়াদি গবেষণা পাবনা বেড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ১০ লাখ টাকার জাল ও সরঞ্জাম জব্দ পাবনা বেড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ১০ লাখ টাকার জাল ও সরঞ্জাম জব্দ আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রধান উপদেষ্টা আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রধান উপদেষ্টা সিলেটে তিনজনকে নিহতের ঘটনায় রংমিস্ত্রি বাবুল গ্রেপ্তার: পুলিশের প্রেস ব্রিফিং সিলেটে তিনজনকে নিহতের ঘটনায় রংমিস্ত্রি বাবুল গ্রেপ্তার: পুলিশের প্রেস ব্রিফিং পাবনা পল্লী বিদ্যুৎ গড়ে প্রতিদিন ১৪ ঘণ্টা লোডশেডিং, চরম ভোগান্তিতে জনজীবন পাবনা পল্লী বিদ্যুৎ গড়ে প্রতিদিন ১৪ ঘণ্টা লোডশেডিং, চরম ভোগান্তিতে জনজীবন পাবনায় করতোয়ার ৫০ বছর পূর্তি উদযাপনে বক্তারা : ‘করতোয়া গণমানুষের আস্থার পত্রিকায় পরিণত হয়েছে’ পাবনায় করতোয়ার ৫০ বছর পূর্তি উদযাপনে বক্তারা : ‘করতোয়া গণমানুষের আস্থার পত্রিকায় পরিণত হয়েছে’ বরিশাল আদালত চত্বরে বিস্ফোরণ: আতঙ্ক ছড়ানোই মূল লক্ষ্য, বলছে পুলিশ বরিশাল আদালত চত্বরে বিস্ফোরণ: আতঙ্ক ছড়ানোই মূল লক্ষ্য, বলছে পুলিশ

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.