পদ্মায় টহল ডিউটিতে নৌ-পুলিশের ওপর গুলিবর্ষণ, ওসিসহ ৫ সদস্য আহত

প্রকাশিত: 22 April 2026, 2:41:20 PM



পাবনার ঈশ্বরদীর লক্ষীকুন্ডা নৌ-পুলিশ ফাঁড়ির একটি টহল দলের ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। কুষ্টিয়ার হরিপুর এলাকায় পদ্মা নদীতে অভিযান চালানোর সময় দুর্বৃত্তদের গুলিতে ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সহ ৫ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।
মঙ্গলবার (২১ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ১টা থেকে ১টা ৫০ মিনিটের মধ্যে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, পদ্মা নদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযোগের ভিত্তিতে নিয়মিত টহল ডিউটির অংশ হিসেবে নৌ-পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় আগে থেকে ওত পেতে থাকা সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি চালায়।
হামলার জবাবে নৌ-পুলিশও পাল্টা গুলি ছুড়লে উভয় পক্ষের মধ্যে তীব্র গোলাগুলির ঘটনা ঘটে। এতে লক্ষীকুন্ডা নৌ ফাঁড়ির ইনচার্জ খন্দকার শফিকুল ইসলামসহ পুলিশ সদস্য ইনামুল হক, শাহিনুর হক, নাজমুল হাসান এবং মানিক মিয়া গুলিবিদ্ধ হন।
আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
রাজশাহী রেঞ্জ নৌ-পুলিশের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত পুলিশ সুপার সোহেল রানা জানান, অবৈধ বালু উত্তোলনের তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনার সময় এ হামলার ঘটনা ঘটে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে বলে তিনি জানান।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং পদ্মা নদীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

আরও খবর

জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া কর্মকর্তাদের দায়িত্ব: জেলা প্রশাসক জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া কর্মকর্তাদের দায়িত্ব: জেলা প্রশাসক পাবনা পৌর ১৫ নম্বর ওয়ার্ড যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পাবনা পৌর ১৫ নম্বর ওয়ার্ড যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পাবনায় প্রথমবারের মত চালু হলো শিশুদের সফট ইনডোর প্লে-গ্রাউন্ড ‘পিএস ডিজনিল্যান্ডে প্লে-গ্রাউন্ড পাবনায় প্রথমবারের মত চালু হলো শিশুদের সফট ইনডোর প্লে-গ্রাউন্ড ‘পিএস ডিজনিল্যান্ডে প্লে-গ্রাউন্ড মাদকের বিরুদ্ধে যুদ্ধ, নাকি শুধু কারবারিদের বিরুদ্ধে অভিযান? মাদকের বিরুদ্ধে যুদ্ধ, নাকি শুধু কারবারিদের বিরুদ্ধে অভিযান? যমুনার তীব্র স্রোতে তলিয়ে গেল দুই প্রাণ: পাবনায় বেড়াতে এসে নিখোঁজ মামাতো-ফুফাতো ভাই যমুনার তীব্র স্রোতে তলিয়ে গেল দুই প্রাণ: পাবনায় বেড়াতে এসে নিখোঁজ মামাতো-ফুফাতো ভাই বদলির অন্তরালে অপরাধের পুনর্বাসন বদলির অন্তরালে অপরাধের পুনর্বাসন ঈশ্বরদীতে চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত ১ ঈশ্বরদীতে চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত ১ দৈনিক ইছামতির প্রতিষ্ঠাতা সম্পাদক শফিউর রহমান খানের ২৫তম মৃত্যুবার্ষিকী আজ দৈনিক ইছামতির প্রতিষ্ঠাতা সম্পাদক শফিউর রহমান খানের ২৫তম মৃত্যুবার্ষিকী আজ পাবনার নতুন পুলিশ সুপার আবু আশ্রাফ যোগদান: আইন-শৃঙ্খলা ও জনসেবায় নতুন প্রত্যাশা পাবনার নতুন পুলিশ সুপার আবু আশ্রাফ যোগদান: আইন-শৃঙ্খলা ও জনসেবায় নতুন প্রত্যাশা

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.