পাবনা র‌্যাবের অভিযানে পর্নোগ্রাফি মামলার এজাহারনামীয় পলাতক আসামী গ্রেফতার।

প্রকাশিত: 5 November 2024, 11:53:38 AM

 র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করে আসছে। অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, অবৈধ দখলদার, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরণকারী, ধর্ষক, প্রতারকদের গ্রেফতার করে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সদা তৎপর রয়েছে র‌্যাব।

 এরই ধারাবাহিকতায় র‌্যাব-১২, সিপিসি-২, পাবনা ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান এর নেতৃত্বে চৌকষ আভিযানিক দল অদ্য ০৪ নভেম্বর ২০২৪ তারিখ দুপুরে পাবনা জেলার ঈশ্বরদী থানা এলাকায় অভিযান পরিচালনা করে পর্নগ্রাফি আইনে মামলার এজাহারনামীয় মোঃ মিলন হোসেন মালিথা (৩৬), পিতা-মোঃ আকমল হোসেন মালিথা, সাং-মানিক নগর (পূর্বপাড়া), থানা-ঈশ্বরদী, জেলা-পাবনাকে গ্রেফতার করা হয়।    

উক্ত আসামী একজন নারীকে বিবাহের প্রলোভন দেখিয়ে বিভিন্ন এলাকায় নিয়ে গিয়ে অন্তরঙ্গ ছবি এবং ভিডিও ধারণ করে। পরবর্তীতে উল্লেখিত ছবি ও ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দিয়ে তার মান-মর্যাদা হানি করার হুমকি প্রদান করে। একপর্যায়ে ভিকটিম বাধ্য হয়ে তার বিরুদ্ধে পর্ণগ্রাফী নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে। মামলার প্রেক্ষিতে উক্ত আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পাবনা জেলার সদর থানায় হস্তান্তর করা হয়।

আরও খবর

পদ্মায় টহল ডিউটিতে নৌ-পুলিশের ওপর গুলিবর্ষণ, ওসিসহ ৫ সদস্য আহত পদ্মায় টহল ডিউটিতে নৌ-পুলিশের ওপর গুলিবর্ষণ, ওসিসহ ৫ সদস্য আহত ঈশ্বরদীতে ছাত্রদল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকে গু‌লি ক‌রে, কু‌পি‌য়ে হত্যা ঈশ্বরদীতে ছাত্রদল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকে গু‌লি ক‌রে, কু‌পি‌য়ে হত্যা প্রভাবশালীদের দখলে হারিয়ে যাচ্ছে পাবনার পদ্মাকোল নদী প্রভাবশালীদের দখলে হারিয়ে যাচ্ছে পাবনার পদ্মাকোল নদী ‎কোলাদীতে পুর্ব শত্রুতার জেরে অগ্নিসংযোগ, ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি, আহত ১ ‎কোলাদীতে পুর্ব শত্রুতার জেরে অগ্নিসংযোগ, ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি, আহত ১ ফরিদপুরে বিল থেকে হাত-পা ও মুখ বাঁধা স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার ফরিদপুরে বিল থেকে হাত-পা ও মুখ বাঁধা স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার আটঘরিয়ার নিখোঁজ শিশু আদিল ১৬ ঘণ্টা পর উদ্ধার আটঘরিয়ার নিখোঁজ শিশু আদিল ১৬ ঘণ্টা পর উদ্ধার পাবনার টেবুনিয়ায় নারীকে অস্বাভাবিক নির্যাতন, থানায় অভিযোগ পাবনার টেবুনিয়ায় নারীকে অস্বাভাবিক নির্যাতন, থানায় অভিযোগ পাবনায় ডিবির অভিযানে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার পাবনায় ডিবির অভিযানে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার পাবনায় পরিত্যক্ত অবস্থায় ওয়ান শুটার গান ও দুই কার্টিজ উদ্ধার পাবনায় পরিত্যক্ত অবস্থায় ওয়ান শুটার গান ও দুই কার্টিজ উদ্ধার

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.