পাবনা আমিনপুর থানা এলাকায় এক যুবকের রহস্যজনক মৃত্যু।

প্রকাশিত: 14 January 2024, 10:55:50 AM

পাবনা আমিনপুর থানা এলাকায় এক যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে।

পুলিশ লাশটি ময়নাতদন্তের জন্য আমিনপুর থানা হিমাগারে রেখেছেন। 

পাবনা বেড়া উপজেলার  আমিনপুর থানা এলাকার টাংবাড়ী পশ্চিম পাড়া গ্রামে শুক্রবার রাতে এঘটনাটি ঘটেছে বলে জানাযায়।

দুই সন্তানের জনক নিহত জুলহাস টাংবাড়ী পশ্চিমপাড়া  গ্রামের মৃত কাশেম শেখের ছেলে। 

নিহত জুলহাসের স্ত্রীর দাবি গত রাতে  তার স্বামী মদপান করে মাতাল অবস্থায় বাড়ীতে ফিরে পাশের একটি ইটের দেয়ালে মাথা ঠুকলে মাথা ফেটে রক্ত পড়ে মারা গিয়েছে। 

পরবর্তীতে খোঁজ নিয়ে জানা যায়, পাশের বাড়ির খালাতো ভাই হালিম এবং নিহত জুলহাসের আপন দুই ভাই মিলে জুলহাসকে শাসনের নামে মারধর করে।

পরে মারধরের সেই আঘাত সহ্য করতে না পেরে এবং মাথা থেকে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে মারা যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়। 

উক্ত ঘটনা সম্পর্কে সাংবাদিকরা মৃত জুলহাসের খালাতো ভাই হালিমের সাথে কথা বলতে গেলে সে সাংবাদিকদের জানায় বড় ভাই হিসাবে আমি তাকে শাসন করেছি। শুধু আমি না তার আরও দুই ভাইও মারধর করেছে তাকে। 

খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন আমিনপুর থানা পুলিশ। এ বিষয়ে আমিনপুর থানায় একটি অপমৃত্য মামলা এবং লাশ ময়না তদন্তের জন্য  পাবনা মেডিকেলের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

 ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বল জানিয়েছেন আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ হারুনুর রশিদ।

আরও খবর

পাবনার আটঘরিয়ায় কিশোরীর আত্মহত্যাপারিবারিক অভিমানে গলায় ওড়না পেঁচিয়ে মৃত্যু পাবনার আটঘরিয়ায় কিশোরীর আত্মহত্যাপারিবারিক অভিমানে গলায় ওড়না পেঁচিয়ে মৃত্যু আটঘরিয়ায় তিন মোটরসাইকেলের ভ’য়া’বহ সং’ঘ’র্ষ:নারীসহ আহত ৪ আটঘরিয়ায় তিন মোটরসাইকেলের ভ’য়া’বহ সং’ঘ’র্ষ:নারীসহ আহত ৪ হাজিরহাটে সড়ক দুর্ঘটনায় সাইকেল আরোহীর মৃত্যু হাজিরহাটে সড়ক দুর্ঘটনায় সাইকেল আরোহীর মৃত্যু ভাঙ্গুড়ায় নসিমনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ভাঙ্গুড়ায় নসিমনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত সাঁথিয়ায় অজ্ঞাত বৃদ্ধের মৃত্যুর ঘটনা, পরিচয় উদ্ঘাটনে চেষ্টা চালাচ্ছে প্রশাসন সাঁথিয়ায় অজ্ঞাত বৃদ্ধের মৃত্যুর ঘটনা, পরিচয় উদ্ঘাটনে চেষ্টা চালাচ্ছে প্রশাসন পাবনার সাংবাদিক কন্যা জাবি শিক্ষক জান্নাতুলের দাফন সম্পন্ন পাবনার সাংবাদিক কন্যা জাবি শিক্ষক জান্নাতুলের দাফন সম্পন্ন পাবনার ফরিদপুরে ট্রাক-মোটরসাইকেল সং/ঘ’র্ষে মা-মেয়ে নি’হ’ত, আ’হ’ত বাবা পাবনার ফরিদপুরে ট্রাক-মোটরসাইকেল সং/ঘ’র্ষে মা-মেয়ে নি’হ’ত, আ’হ’ত বাবা রাজশাহীতে পিস্তল ‘মেরামত’ করতে গিয়ে পুলিশের এসআই গুলিবিদ্ধ রাজশাহীতে পিস্তল ‘মেরামত’ করতে গিয়ে পুলিশের এসআই গুলিবিদ্ধ বগুড়ার শেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে নারী নিহত, কনস্ট্রাকশন কোম্পানির বিরুদ্ধে মামলা বগুড়ার শেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে নারী নিহত, কনস্ট্রাকশন কোম্পানির বিরুদ্ধে মামলা

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.