পাবনার পদ্মার চরে বিষক্রিয়ায় ১৬টি গরুর মৃত্যু 

প্রকাশিত: 9 November 2024, 12:22:48 PM

পাবনার ঈশ্বরদীতে বিষক্রিয়ায় ১৬টি গরুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ২০টি গরু অসুস্থ হয়ে পড়েছে। বুধবার (৬ নভেম্বর)  উপজেলার পাকশী ইউনিয়নের চররূপপুরের পদ্মার চরে এ ঘটনা ঘটে।

পাবনার পদ্মার চরে বিষক্রিয়ায় ১৬টি গরুর মৃত্যু 

জানা গেছে, প্রতিদিনের মতো গতকাল বুধবার সকালে গরুগুলোকে চরে ঘাস খাওয়ানোর জন্য নিয়ে যান রাখালরা। ঘাস খাওয়ার একপর্যায়ে গরুগুলো চরের একটি কলাবাগানের কিছু কলা গাছের চারা খেয়ে ফেলে। এরপর চর থেকে সন্ধ্যায় বাড়ি ফেরার পথে মাঠেই পাঁচটি গরু মারা যায়। আর নদীর কিনারায় এসে মারা যায় আরও তিনটি গরু। পরে বাড়িতে এসে মারা যায় আরও ছয়টি। এরমধ্যে চররূপপুর গ্রামের মফেজ্জল বিশ্বাসের ৯টি, সাহাবুল বিশ্বাসের তিনটি, জয়নাল বিশ্বাসের একটি, বিকুল প্রামাণিকের দুইটি ও ইকবাল প্রামাণিকের একটি গরু।

স্থানীয় বাসিন্দা এজাজ বিশ্বাস বলেন, লক্ষ্মীকুন্ডার কৈকুন্ডা গ্রামের ড্রাগ আনিসের জমির কলা গাছ খেয়েই মূলত গরুগুলো অসুস্থ হয়ে মারা যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কলা গাছগুলোতে বিষ প্রয়োগ করে রেখেছিলেন। গরু কলাবাগানের ক্ষতি করে সেই রাগে কলাবাগানের মালিক বাগানে বিষ দিয়েছিলেন।

তিনি আরও বলেন, ঈশ্বরদী উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা আজ বৃহস্পতিবার সকালে অসুস্থ গরুগুলোর চিকিৎসা করেছেন এবং মৃত গরুগুলোর মৃত্যুর কারণ অনুসন্ধানের জন্য রক্ত, লালা ও মাংস ল্যাব টেস্টের জন্য নিয়ে গেছেন। তারা প্রাথমিকভাবে ধারণা করছেন খাদ্যে বিষক্রিয়ার কারণে এই গরুগুলোর মৃত্যু হয়েছে। তবে ল্যাব টেস্টের ফলাফলের ভিত্তিতে পরবর্তীতে গরুর মালিকদের গরুগুলোর মৃত্যুর প্রকৃত কারণ জানানো হবে।

এ বিষয়ে জানতে কলাবাগানের মালিক আনিসের বাড়িতে গিয়ে তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম শহীদ বলেন, এ ধরনের খবর আপনাদের (সাংবাদিক) মাধ্যমেই জানতে পেরেছি। কারও পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও খবর

পাবনার আটঘরিয়ায় কিশোরীর আত্মহত্যাপারিবারিক অভিমানে গলায় ওড়না পেঁচিয়ে মৃত্যু পাবনার আটঘরিয়ায় কিশোরীর আত্মহত্যাপারিবারিক অভিমানে গলায় ওড়না পেঁচিয়ে মৃত্যু আটঘরিয়ায় তিন মোটরসাইকেলের ভ’য়া’বহ সং’ঘ’র্ষ:নারীসহ আহত ৪ আটঘরিয়ায় তিন মোটরসাইকেলের ভ’য়া’বহ সং’ঘ’র্ষ:নারীসহ আহত ৪ হাজিরহাটে সড়ক দুর্ঘটনায় সাইকেল আরোহীর মৃত্যু হাজিরহাটে সড়ক দুর্ঘটনায় সাইকেল আরোহীর মৃত্যু ভাঙ্গুড়ায় নসিমনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ভাঙ্গুড়ায় নসিমনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত সাঁথিয়ায় অজ্ঞাত বৃদ্ধের মৃত্যুর ঘটনা, পরিচয় উদ্ঘাটনে চেষ্টা চালাচ্ছে প্রশাসন সাঁথিয়ায় অজ্ঞাত বৃদ্ধের মৃত্যুর ঘটনা, পরিচয় উদ্ঘাটনে চেষ্টা চালাচ্ছে প্রশাসন পাবনার সাংবাদিক কন্যা জাবি শিক্ষক জান্নাতুলের দাফন সম্পন্ন পাবনার সাংবাদিক কন্যা জাবি শিক্ষক জান্নাতুলের দাফন সম্পন্ন পাবনার ফরিদপুরে ট্রাক-মোটরসাইকেল সং/ঘ’র্ষে মা-মেয়ে নি’হ’ত, আ’হ’ত বাবা পাবনার ফরিদপুরে ট্রাক-মোটরসাইকেল সং/ঘ’র্ষে মা-মেয়ে নি’হ’ত, আ’হ’ত বাবা রাজশাহীতে পিস্তল ‘মেরামত’ করতে গিয়ে পুলিশের এসআই গুলিবিদ্ধ রাজশাহীতে পিস্তল ‘মেরামত’ করতে গিয়ে পুলিশের এসআই গুলিবিদ্ধ বগুড়ার শেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে নারী নিহত, কনস্ট্রাকশন কোম্পানির বিরুদ্ধে মামলা বগুড়ার শেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে নারী নিহত, কনস্ট্রাকশন কোম্পানির বিরুদ্ধে মামলা

আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.